চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মার্কিনীদের জন্য যারা হুমকি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:39 পূর্বাহ্ন 13, জুন 2016
in আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সমকামীদের নাইটক্লাবের ঘটনাকে ‘সন্ত্রাস ও ঘৃণার কাজ’ উল্লেখ করে মার্কিনীদের জন্য যারা হুমকি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। জঙ্গিগোষ্টি আইএস হামলার দায় স্বীকার করলেও তা নিশ্চিত নয় বলে দাবি করেছেন মার্কিন কর্মকর্তারা। ওদিকে লস অ্যাঞ্জেলেস থেকে বিপুল অস্ত্র ও বিস্ফোরকসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সময় রোববার মধ্য রাতে আফগান বংশোদ্ভূত মার্কিন নাগরিক ওমর মতিনের অতর্কিতে বন্দুক হামলায় লন্ডভন্ড অরল্যান্ডোর ওই নাইটক্লাব। মুহূর্তেই প্রাণ হারান ৫০ জন। আহত হন অর্ধশতাধিক মানুষ। ক্লাবের কয়েকজনকে জিম্মিও করে রাখে মতিন।

কয়েক ঘণ্টা পর পুলিশের গুলিতে প্রাণ হারায় সে। জঙ্গি সংশ্লিষ্টতা সন্দেহে ২০১৩ সালে দুই দফায় এফবিআইএর তদন্তের মুখে পড়ে বর্তমানে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করা ওমর মতিন।

হামলায় শোক ও ক্ষোভ প্রকাশ করে এ সন্ত্রাসী কর্মকাণ্ডকে সব মার্কিনীদের ওপর হামলা বলেছেন ওবামা। এ ঘটনায় তারা ভীতু নয়, তবে যুক্তরাষ্ট্রের জনগণকে রক্ষায় মার্কিনীরা ঐক্যবদ্ধ বলেও জানান বারাক ওবামা।

জঙ্গিগোষ্ঠি আইএস ভয়াবহ এ সন্ত্রাসী হামলার দায় স্বীকার করলেও তা মানতে নারাজ মার্কিন কর্মকর্তারা।  তাদের দাবি, আইএস যে এ হামলা চালিয়েছে তার কোন প্রমাণ নেই।

ওদিকে অরল্যান্ডোর নাইটক্লাবে হামলার দিনই তল্লাশি অভিযান চালিয়ে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস থেকে ভারী অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকসহ একজনকে গ্রেফতার করে পুলিশ। এসব নিয়ে সমকামীদের একটি শোভাযাত্রায় যাওয়ার কথা জানায় গ্রেফতার করা ব্যক্তি।

Tags: বন্দুকধারীর হামলা
Previous Post

৯৭’র পর প্রথম বারের মতো নক আউট পর্বে ইকুয়েডর

Next Post

‘বিতর্কিত’ গোলে কোপা থেকে ব্রাজিলের বিদায়

Next Post

‘বিতর্কিত’ গোলে কোপা থেকে ব্রাজিলের বিদায়

নোবডি কিলস তনু!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT