চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারুফের আত্মহত্যার ঘটনায় সিএমপির নতুন তদন্ত কমিটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:06 অপরাহ্ন 18, জুলাই 2020
in - সেমি লিড, চট্টগ্রাম, জনপদ
A A
নিহত মারুফের ছবি, তদন্তের জন্য গুরুত্বপূর্ণ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ
চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ বাদামতলী মোড় এলাকায় দশম শ্রেনীতে পড়ুয়া মারুফের রহস্যজনক আত্মহত্যার ঘটনায় পুলিশের গঠিত তদন্ত কমিটির কার্যক্রম স্থগিত করে সিএমপির নতুন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা বিভাগের উপ কমিশনার মো. মঞ্জুর মোরশেদকে প্রধান করে তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়।
শনিবার গোয়েন্দা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগামী কয়েকদিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন দেয়া হবে। ডবলমুরিং থানার এস আই হেলাল খানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়।
অন্যদিকে অকাল মৃত্যুতে মারুফের পরিবারে চলছে শোকের মাতম। মারুফের স্বজনরা জানায়, গত ১৬ জুলাই বৃহস্পতিবার রাতে এসআই হেলাল মারুফের মা-বোনকে লাঞ্চিত করার কারণেই মারুফ আত্মহত্যা করেছে।
এলাকাবাসী জানায়, এস আই হেলাল খানের দু’জন সোর্স দশম শ্রেনী পড়ুয়া মারুফ, তার মা রুবি আক্তার ও বোন নেহাকে মারধরসহ শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে সাদা পোশাকে এস আই হেলাল খান ঘটনাস্থলে গিয়ে মারুফকে গ্রেপ্তারের চেষ্টা করে ও ১ লাখ টাকা দাবী করে।
পরে টাকা না দিলে মারুফের মা-বোনকে মারধর করে থানায় নিয়ে যাওয়ার উদ্দেশে গাড়িতে তোলে। এ ঘটনা সহ্য করতে না পেরে মারুফ বাসার ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। কেউ কেউ বলছেন, মারফকে উপর্যপুরি আঘাত করে পা ভেঙে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়।
ঘটনার পর ডবলমুরিং থানা পুলিশের বিরুদ্ধে অনিয়ম, সাদা পোষাকে অভিযান, সোর্সের আচরণ নিয়ে নানা অভিযোগ উঠে। পরে স্থানীয় জনগনের প্রতিবাদ সহ নানা কর্মসুচীর পর বরখাস্ত করা হয় এস আই হেলাল খানকে।
Tags: আত্মহত্যামারুফ
Previous Post

হারশালির সঙ্গে এখনও যোগাযোগ করেন সালমান!

Next Post

স্বপ্নবাজ মানুষ ছিলেন ফাহিম সালেহ

Next Post
ফাহিম সালেহ হাস্যোজ্জ্বল মুখে ক্যামেরার দিকে তাকাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বপ্নবাজ মানুষ ছিলেন ফাহিম সালেহ

নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার এডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল. Channel i News - চ্যানেল আই নিউজ

নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার এডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT