চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:51 অপরাহ্ন 04, সেপ্টেম্বর 2018
in আন্তর্জাতিক
A A
জালালুদ্দিন হাক্কানি-হাক্কানি নেটওয়ার্ক-আফগানিস্তান-তালেবান

আফগান তালেবানের শাখা সংগঠন হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জঙ্গি নেতা জালালুদ্দিন হাক্কানি মারা গেছেন। বহু বছরের টানা শারীরিক অসুস্থতার পর তার মৃত্যু হয় বলে ঘোষণা করে জঙ্গি সংগঠন তালেবান।

আফগান তালেবান মঙ্গলবার এক বিবৃতিতে জালালুদ্দিন হাক্কানির মৃত্যুর খবর নিশ্চিত করলেও মৃত্যুর দিন বা স্থান উল্লেখ করেনি।

গত বেশ কয়েক বছর ধরেই হাক্কানির মৃত্যুর গুজব শোনা যাচ্ছিল। ২০১৫ সালে হাক্কানি নেটওয়ার্কের কাছের একটি সূত্র বিবিসি’কে জানিয়েছিল, তারও অন্তত এক বছর আগে মারা গেছেন হাক্কানি। কিন্তু সেই দাবি নিশ্চিত করা সম্ভব হয়নি।

এই প্রথম তার মৃত্যুর খবর নিশ্চিত করল সংশ্লিষ্ট কোনো সূত্র।

আফগানিস্তানের উল্লেখযোগ্য একজন জঙ্গি নেতা এই জালালুদ্দিন হাক্কানি। তার সঙ্গে তালেবান এবং আল কায়েদার ঘনিষ্ঠ যোগসূত্র ছিল।

বলা হয়ে থাকে, আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলার ধারণা প্রথম এনেছিলেন হাক্কানি। তার প্রতিষ্ঠিত জঙ্গি দল আফগান ও ন্যাটো বাহিনীর বিরুদ্ধে সাম্প্রতিক বেশ কয়েকটি পরিকল্পিত হামলার পেছনে ছিল।

তবে তার ছেলে সিরাজুদ্দিন হাক্কানি ২০০১ সাল থেকে হাক্কানি নেটওয়ার্কের নিয়ন্ত্রণে রয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

Tags: জালালুদ্দিন হাক্কানিতালেবানহাক্কানি নেটওয়ার্ক
Previous Post

হিজাব পরেই ‘মিস ইংল্যান্ড’ ফাইনালের মঞ্চে সারা

Next Post

প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ ভাগ মানুষের সমর্থন: আইআরআই জরিপ

Next Post
শেখ হাসিনা

প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ ভাগ মানুষের সমর্থন: আইআরআই জরিপ

আবারও হলিউড মাতাবেন দীপিকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT