চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন ‘বেদের মেয়ে জোসনা’ ছবির প্রযোজক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:23 অপরাহ্ন 18, জানুয়ারি 2020
in বিনোদন
A A
প্রযোজক মারা গেছেন, শোক প্রকাশ করছেন পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছেন সর্বকালের ব্যবসাসফল বাংলা ছবি ‘বেদের মেয়ে জোছনা’র প্রযোজক আব্বাস উল্লাহ। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৫টা ৩০ মিনিটে রাজধানীর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আব্বাস উল্লাহ। মৃত্যুকালে তার বয়স প্রায় ৬৫ বছর।

আব্বাস উল্লাস ছিলেন দেশীয় সিনেমার অন্যতম সফল প্রযোজনা প্রতিষ্ঠান আনন্দমেলা চলচ্চিত্রের একজন কর্ণধার। মতিউর রহমান পানুর সঙ্গে যৌথভাবে এই প্রযোজনা প্রতিষ্ঠানটি পরিচালনা করতেন তিনি।

আনন্দমেলা চলচ্চিত্রের ব্যানারে ‘বেদের মেয়ে জোছনা’, ‘পাগল মন’, ‘মনের মাঝে তুমি’, ‘মোল্লা বাড়ির বউ’, ‘জ্বী হুজুর’সহ অনেক দর্শকপ্রিয় ও ব্যবসাসফল বাংলা সিনেমা নির্মিত হয়েছে।

ব্যক্তিগতভাবে প্রযোজনার পাশাপাশি অসংখ্য চলচ্চিত্রে অভিনয়ও করেছেন আব্বাস উল্লাহ। মৃত্যুকালে আব্বাস উল্লাহ স্ত্রী-সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন৷

জানা গেছে, এই প্রযোজকের বাবা আব্দুল হামিদ ছিলেন সাবেক বনানী পৌরসভার চেয়ারম্যান। তার নামেই রাজধানীর বনানীতে চেয়ারম্যান বাড়ির নামকরণ করা হয়েছে।

আব্বাস উল্লাহর মৃত্যুতে চলচ্চিত্র পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। চলচ্চিত্র প্রযোজকদের নেতা খোরশেদ আলম খসরু বলেন, ‘আব্বাস উল্লাহ ছিলেন একজন সিনেমা অন্তপ্রাণ মানুষ। তিনি সিনেমার চাকা সচল রাখতে নিয়মিতভাবেই টাকা লগ্নি করেছেন। নিজে অভিনয়ও করতেন।

বছর দুই ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। কাউকে চিনতে পারতেন না। তার মৃত্যু ঢাকাই সিনেমার জন্য অপূরণীয় ক্ষতি

Tags: বেদের মেয়ে জোসনালিড বিনোদন
Previous Post

দারিদ্র্যের ‘ইতিহাস হওয়া’ কি আসলেই সম্ভব?

Next Post

উড়ন্ত জয়ে যুব বিশ্বকাপ শুরু বাংলাদেশের

Next Post
বাংলাদেশ যুব ক্রিকেট দল উড়ন্ত জয়ে উল্লসিত, মাঠে উদযাপন।. Channel i News - চ্যানেল আই নিউজ

উড়ন্ত জয়ে যুব বিশ্বকাপ শুরু বাংলাদেশের

বিশ্ব ইজতেমা

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT