চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন কিংবদন্তী অভিনেত্রী কবরী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:41 পূর্বাহ্ন 17, এপ্রিল 2021
in - সেমি লিড, বিনোদন
A A
প্রখ্যাত অভিনেত্রী কবরীর ছবি, স্মৃতিচারণ ও সম্মাননা. Channel i News - চ্যানেল আই নিউজ

চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী সারাহ বেগম কবরী। শুক্রবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

চ্যানেল আই অনলাইনকে কবরীর মৃত্যু সংবাদটি নিশ্চিত করেন শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের পরিচালক ডা. ফারুক আহমেদ।

গত ৫ এপ্রিল করোনা পজিটিভ রেজাল্ট হাতে পাওয়ার পর রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন কবরী। সেখানেই চলছিলো চিকিৎসা। ৭ এপ্রিল দিবাগত রাত থেকে তার অবস্থার অবনতি হলে পরদিন (৮ এপ্রিল) দুপুরে তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ‘সারেং বউ’ খ্যাত এই অভিনেত্রীর অবস্থা আরো খারাপ হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

এদিন বিকেলে মা কবরীর সর্বশেষ শারীরিক অবস্থার কথা জানিয়ে ছেলে শাকের চিশতী ভিডিও বার্তায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করে বলেছিলেন, ‘মা প্রাণপন যুদ্ধ করছেন। আমরা আশাবাদী, মা সুস্থ্ হয়ে আমাদের মাঝে ফিরবেন। তিনি দেশবাসী ও ভক্তদের কাছে দোয়া চেয়েছেন।’

শুধু পরিবার নয়, দেশব্যাপী কবরীর হাজারো ভক্ত অনুরাগী থেকে শুরু করে চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের মানুষেরাও এই কিংবদন্তী অভিনেত্রীর অপেক্ষায় ছিলেন! কিন্তু সবাইকে কাঁদিয়ে তিনি ত্যাগ করলেন পৃথিবীর বন্ধন।

অসুস্থ হওয়ার ঠিক ক’দিন আগেই কবরী শেষ করেছেন তার পরিচালিত সরকারি অনুদান প্রাপ্ত ছবি ‘এই তুমি সেই তুমি’র শুটিং। বর্তমানে ডাবিং ও সম্পাদনার কাজ চলছিলো। ছবিতে কবরী নিজেও অভিনয় করেছেন। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন সাবিনা ইয়াসমিন।

ছবি: তানভীর আশিক

Tags: কবরীকরোনাকিংবদন্তীলিড বিনোদন
Previous Post

সর্বাত্মক লকডাউনে স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় জরিমানা

Next Post

কবরীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

Next Post
প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির শোক প্রকাশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কবরীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

প্রিয়জনের হাসির ছবি, বাংলা সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসিটুকু থাক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT