চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন কালজয়ী অভিনেতা সৌমিত্র’র স্ত্রী দীপা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:01 অপরাহ্ন 04, এপ্রিল 2021
in বিনোদন
A A
সৌমিত্রের স্ত্রী দীপা ও তার স্বামী একসঙ্গে উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

কালজয়ী অভিনেতা সৌমিত্র চ্যাটার্জীর মৃত্যুর পর ভেঙে পড়েছিলেন স্ত্রী দীপা চ্যাটার্জী, এবার তিনিও মারা গেলেন। রবিবার ভোররাতে মৃত্যু হয় দীপা চ্যাটার্জীর। এমন খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

মৃত্যুকালে দীপা চ্যাটার্জীর বয়স হয়েছিল ৮৩ বছর। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত বছর ১৫ নভেম্বর মৃত্যু হয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। এরপর থেকেই নাকি ভেঙে পড়েছিলেন দীপা।

সংবাদ মাধ্যমে খবর, গত ৪৫ বছর ধরে ডায়াবেটিসে ভুগছিলেন দীপা চট্টোপাধ্যায়। হাসপাতালে ভর্তির পর তার কিডনির সমস্যাও ধরা পড়ে।

১৯৬০ সালে দীপা চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়েছিল অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। প্রেম করেই বিয়ে করেন তারা। প্রায় ছয় দশক ধরে এই জুটি সংসার করেন। ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন দীপা। সৌমিত্র চট্টোপাধ্যায়ের ক্যারিয়ারে সাফল্যের অন্যতম কাণ্ডারি ছিলেন তিনি।

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতক পাশ করা দীপা চ্যাটার্জী কয়েকটি ছবিতে অভিনয়ও করেন। যার মধ্যে অন্যতম গাছ ও দুর্গা।

Tags: অভিনয়কলকাতাটলিউডবিয়েমৃত্যুসৌমিত্র চট্টোপাধ্যায়
Previous Post

করোনার দ্বিতীয় ঢেউ: বলিউডে বাড়ছে আক্রান্তের সংখ্যা

Next Post

হেফাজতের আমির ও মহাসচিবসহ ৫৪ নেতার ব্যাংক হিসাব তলব

Next Post
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের লোগো, নীল রঙে ডিজাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

হেফাজতের আমির ও মহাসচিবসহ ৫৪ নেতার ব্যাংক হিসাব তলব

বুবলী নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করছেন, নতুন বিজ্ঞাপনে অংশগ্রহণের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে তিন বছর পর আবারও বিজ্ঞাপনে বুবলী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT