চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন কবি শাহিদ আনোয়ার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:50 পূর্বাহ্ন 29, সেপ্টেম্বর 2021
in - সেমি লিড, শিল্প সাহিত্য
A A
শাহিদ আনোয়ারের স্মরণে কবি বক্তৃতা, বাংলা ভাষার কবি ও লেখক. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছেন আশির দশকের জনপ্রিয় কবি শাহিদ আনোয়ার। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শাহিদ আনোয়ারের মৃত্যুর খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন তার ঘনিষ্ট বন্ধু ও সাংবাদিক ওমর কায়সার।

মঙ্গলবার রাতে তিনি জানান, প্রায় তিন বছর আগে প্রথম স্ট্রোক করেন শাহিদ। এরপর থেকেই অচেতন। মাঝখানে টানা দেড় বছরের মতো চট্টগ্রামের বন্দর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার পরিবর্তন না হলে বাসায় রেখেই চিকিৎসা দেয়া হচ্ছিলো তাকে। সোমবার অবস্থার অবনতি হলে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

‘শুঁড়িখানার নুড়ির মধ্যে’ খ্যাত কবির জানাজা ও দাফন নিয়ে এখনও পারিবারিকভাবে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান ওমর কায়সার। তিনি বলেন, শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য বুধবার সকালে চট্টগ্রামের প্রেসক্লাবের সামনে কবি শাহিদ আনোয়ারের মরদেহ রাখার কথা চলছে। এরপর জানাজা শেষে দুপুরের পর দাফনের সিদ্ধান্ত নেয়া হয়েছে, তবে দাফন কি চট্টগ্রাম শহরে নাকি কবির গ্রামের বাড়িতে হবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

আশির দশকের দাপুটে কবিদের একজন ছিলেন ‘কুঁকড়ে আছি মনোটোনাস গর্ভে’র এই কবি। অনেক আত্মপ্রত্যয়ী কবিদের পাশ কাটিয়ে বিস্ময়কর অ্যালিগরি-কবি শাহিদ আনোয়ার। কাব্যজগতে বোধের এক নতুন অভ্যুত্থান ঘটিয়েছেন ‘শুঁড়িখানার নুড়ির মধ্যে’ কবিতার বইয়ে।

প্রচারবিমুখ, নিভৃতচারী শাহিদ আনোয়ার নিজস্ব কাব্যভঙ্গি, শব্দ বুননের দক্ষতায় এবং মৌলিকত্বে এক বিরলপ্রজ কবি। বামরাজনীতির সঙ্গে ঘনিষ্ঠ সূত্রে জড়িত শাহিদ কবিতায়ও তার বিস্তার ঘটিয়েছেন।

Tags: কবিকবিতাকাব্যলিড বিনোদন
Previous Post

পুলিশকে চড় মারায় প্রধান শিক্ষক‌ গ্রেপ্তার

Next Post

করোনা: আক্রান্ত ২৩ কোটির বেশি, মৃত্যু প্রায় ৪৮ লাখ 

Next Post
স্বাস্থ্যকর্মী ও শিশু কোভিড-১৯ মাস্ক পরা, বাংলাদেশে করোনা পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা: আক্রান্ত ২৩ কোটির বেশি, মৃত্যু প্রায় ৪৮ লাখ 

পিএসজির জয়ে উচ্ছ্বসিত মেসি মাঠে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গুরুর ম্যানসিটির বিপক্ষেই পিএসজির খাতা খুললেন মেসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT