চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মায়ের জামিন আদেশ নিয়েই ঘরে ফিরল দুই শিশু কন্যা

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
4:27 অপরাহ্ন 06, মার্চ 2024
in - সেমি লিড, আদালত
A A
দুই শিশু কন্যা মায়ের জামিন আদেশ নিয়ে বাড়ি ফিরছে, পরিবারের সঙ্গে আনন্দে ভরা মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

নাশকতার অভিযোগে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কারাবন্দী মা হাফসা আক্তারের জামিন আদেশ নিয়েই হাইকোর্ট থেকে ঘরে ফিরল তার দুই শিশু কন্যা।

মায়ের জামিন আবেদনের শুনানিতে গত সোমবার ও আজ বুধবার দাদি ও চাচার সঙ্গে হাইকোর্টে আসেন চার ও সাত বছরের দুই কন্যা শিশু। সোমবার শুনানির সময় আদালত কক্ষে দাদির হাত ধরে দাঁড়িয়ে ছিল শিশু আকলিমা। আর কাকার কোলে ছিল নূরজাহান।

অবশেষে বুধবার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ হাফসা আক্তারকে জামিন দেন। আজকের এই আদেশের ফলে হাফসার কারামুক্তিতে আর বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান। আর জামিন আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী কায়সার কামাল। তার সাথে ছিলেন আইনজীবী মো. মাকসুদ উল্লাহ।

গত ২৯ নভেম্বর রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন হয়। সেই মানববন্ধনে এসেছিল এই দুই শিশু। যেখানে শিশুদের কান্না খবর শিরোনাম হয়। ওই দুই শিশুর দাদা আবদুল হাই ভূঁইয়া মানববন্ধনে অভিযোগ করে বলেন, ‘তার বড় ছেলে হামিদ ভূঁইয়া বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। হামিদকে পুলিশ না পেয়ে ছেলের স্ত্রী হাফসাকে তুলে নিয়ে যায়। তাকে গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ। অথচ হাফসা রাজনীতির সঙ্গে জড়িত নন।’

এদিকে গত ২০ নভেম্বর কোতোয়ালি থানায় পুলিশের করা মামলায় গ্রেপ্তার হয়ে গত ২৭ নভেম্বর থেকে কারাগারে আছেন হাফসা। পরবর্তীতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এই মামলায় জামিন আবেদন করলে সে আবেদন নামঞ্জুর হয়। পরবর্তীতে হাইকোর্টে জামিন আবেদন করেন হাফসা আক্তার।

Tags: মাশিশুহাইকোর্ট
Previous Post

কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে র‌্যাবকে কার্যকর ভূমিকা রাখার তাগিদ

Next Post

বৃহস্পতিবার চ্যানেল আই প্রাঙ্গণে ‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’

Next Post
চিত্রাঙ্কন প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের ছবি আঁকার জন্য শিশু ও বয়স্করা অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃহস্পতিবার চ্যানেল আই প্রাঙ্গণে ‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’

পরাণ সিনেমার অভিনেতা ও অভিনেত্রীরা শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির দেড় বছর পর আবারও সিনেপ্লেক্সজুড়ে 'পরাণ'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT