চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মামুনুর রশীদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:44 পূর্বাহ্ন 04, সেপ্টেম্বর 2018
in বাংলাদেশ
A A

একুশে টিভির সিনিয়র রিপোর্টার মামুনুর রশীদ- এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

সোমবার রাত ১১টার দিকে রাজধানীর শ্যামলী হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মামুনুর রশীদ মারা যান। তিনি একুশে টিভির হয়ে দীর্ঘদীন প্রধানমন্ত্রী বিটে কাজ করেছেন।

মঙ্গলবার ১১টায় একুশে টেলিভিশনে প্রথম এবং দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় নামাযে জানাযা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে নড়াইলের নিজ গ্রামে। সেখানে তৃতীয় জানাযা শেষে বাদ মাগরিব দাফন সম্পন্ন হবে।

নড়াইলের ছেলে মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর পাস করেন।

সোমবার রাত সাড়ে দশটার দিকে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে সাংবাদিক মামুনুর রশীদকে নিয়ে যাওয়া হয় রাজধানীর শ্যামলী হৃদরোগ ইনন্সিটিউটে। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জন্মদিনের ঠিক কয়েক ঘন্টা আগেই সদা হাস্যোজ্বল এ মানুষটির অকাল মৃত্যুতে শোকে স্তব্ধ তার সহকর্মী,আত্মীয়-স্বজন ও পরিচিতজনরা।

রাতে মরদেহ রাখা হয় বারডেমের হিমঘরে। সেখানে প্রিয় মানুষটিকে এক নজর দেখতে ছুটে আসেন শুভাকাঙ্খীরা।

মামুনুর রশীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০০৩-৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। মৃত্যুর আগে একুশে টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন তিনি।

 

Tags: মামুনুর রশীদসেমি লিড
Previous Post

রোহিঙ্গা: ভুয়া ছবির জন্য ক্ষমা চাইল মিয়ানমার

Next Post

শহিদুল আলমের জামিন আবেদন শুনতে বিব্রত হাইকোর্ট

Next Post

শহিদুল আলমের জামিন আবেদন শুনতে বিব্রত হাইকোর্ট

ডিএমপি

বাইক চালকদের হেলমেট ছাড়া তেল মিলবে না: ডিএমপি কমিশনার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT