চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মামীসহ পাঁচ খুনের দায় স্বীকার করলো মাহফুজ

এনামূল কবীর রূপম by এনামূল কবীর রূপম
1:39 পূর্বাহ্ন 21, জানুয়ারি 2016
in অন্যান্য, অপরাধ
A A

নারায়ণগঞ্জের নতুন চাঞ্চল্য পাঁচ খুনের ঘটনায় নিহত তাসলিমা বেগমের স্বামী মো. শফিকুল ইসলামের ভাগ্নে মাহফুজ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান শরিফের আদালতে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জবানবন্দি নেয়া হয়।

এ জবানবন্দিতে উদঘাটিত হয়েছে আলোচিত হত্যাকাণ্ডের রহস্য। হত্যার বর্ণনা, বাড়ির কার্নিশে মাহফুজের ভেজা পোশাক তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে কাজ করেছে বলে জানিয়েছে পুলিশ। আসামী মাহফুজ একাই দীর্ঘ সময় নিয়ে মশলা পেষার শীলনোড়া দিয়ে একে একে তাদের হত্যা করে।

নারায়ণঞ্জের পুলিশ সুপার ড. খন্দকার মহিদউদ্দিন জানান, ভাগ্নে মাহফুজ হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। হত্যাকাণ্ডে সে একাই ছিলো বলে জানা গেছে। এখানে বাইরের আর কোনো পক্ষ জড়িত থাকার কোনো প্রমাণ আপাতত নেই। এই নির্মম হত্যাকাণ্ডের কারণ সামাজিকভাবে অপ্রত্যাশিত সম্পর্ক। এধরণের অপরাধ ঠেকাতে পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধের বিষয়টিকে গুরুত্ব দেয়া উচিৎ বলে মনে করেন তিনি।

শনিবার ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর বাবুরাইলের একটি বাসায় ঢুকে একই পরিবারের পাঁচজনকে ভারী অস্ত্র দিয়ে আঘাত করে ও শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা।

নিহত ব্যক্তিরা হলেন ওই পরিবারের তাসলিমা (৩৫), তার ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), তাসলিমার ভাই মোরশেদুল (২৫) ও জা লামিয়া (২৫)।

এ ঘটনায় পরদিন ১৭ জানুয়ারি দুপুরে নিহত তাসলিমার স্বামী শফিকুল ইসলাম নারায়ণগঞ্জ সদর মডেল থানায় প্রধান সন্দেহভাজন তিনজনসহ অজ্ঞাতপরিচয় পাঁচ-ছয় আসামির বিরুদ্ধে মামলা করেন।

মামলার এজাহার অনুযায়ী, ভাগ্নে মাহফুজ শফিকুলের ছোট ভাইয়ের স্ত্রী লামিয়াকে কু-প্রস্তাব
দিয়েছিলো। অনেক দিন ধরেই সে মামীকে উত্ত্যক্ত করতো। মাহফুজের কারণেই
শফিকুলরা ঢাকা থেকে বাসা বদল করে নারায়ণগঞ্জে যায়।

এরই মধ্যে মামলাটি জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

Tags: নারায়ণগঞ্জে হত্যা
Previous Post

১৩৭ বছর আগে ‘বিলুপ্ত’ গেছো ব্যাঙের সন্ধান

Next Post

জঙ্গি আইএসকে জবাব দিতে প্রশিক্ষণে হাজারো হিন্দু ‘ধর্ম সেনা’

Next Post

জঙ্গি আইএসকে জবাব দিতে প্রশিক্ষণে হাজারো হিন্দু ‘ধর্ম সেনা’

পোড়া বস্তি উচ্ছেদে আদালতের নিষেধাজ্ঞা, সংঘর্ষে আহত ২০

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT