চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানুষ অকৃতজ্ঞ হয়, পাখিরা স্নেহ-ভালবাসা মনে রাখে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:36 পূর্বাহ্ন 14, আগস্ট 2015
in অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

রাত পেরোলেই সেই নির্মম দিন। যে দিনটি বাঙালির অবিভাবককে কেড়ে নিয়েছিলো বাঙালির কাছ থেকে। শোকদিবস নিয়ে এবার মুখ খুললেন কবি ও সাংবাদিক আবু হাসান শাহরিয়ার। নিজের শোকের কথা জানালেন ফেসবুক পেজে।

নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, যার মোহন বাঁশির সুরে ভেঙেছিল আমাদের হাজার বছরের ঘুম, জেগে উঠে তাকেই আমরা সহ্য করতে পারিনি মাত্র চারটি বছরও। যিনি ফুসফুস-ভরা সবুজ বাতাসে মুক্তজীবন উপভোগ করার পথ দেখিয়েছিলেন আমাদের, তারই ফুসফুস আমরা গুলিতে ছিন্নভিন্ন করেছি এক হায়েনা-রাত্রিতে। অকৃতজ্ঞ সন্তানদের ছোঁড়া ঐ গুলির শব্দেই বাঙালির ভাগ্যাকাশ থেকে বিদায় নিয়েছে শান্তির পায়রাগুলো। আজও ফেরেনি ওরা।

এরপর তিনি মানুষকে অকৃতজ্ঞ উল্লেখ করে লিখেন, মানুষ অকৃতজ্ঞ হয়। মানুষই অকৃতজ্ঞ হয়। পাখিরা স্নেহ-ভালবাসা মনে রাখে।

সবশেষে তিনি বিকল্প পাদটীকাও দিয়ে দেন,
**বিকল্প-পাদটীকা : এ চিঠি তখনি লেখা, যখন লেনিন বেঁচে ছিল। অথবা মুজিব ছিল ঘরে-ঘরে চর্যার টোটেম। কে আছে শোনেনি সেই রাখালের বজ্রচেরা বাঁশি? সে যদি তর্জনী তোলে, গোরস্থানও দুর্গ হয়ে ওঠে। আজও তার নাম শুনে শোষকের সিংহাসন কাঁপে। সে এক সময় গেছে, মৃত্যুকেও মনে হত বালকের খেলা। বাল্মিকী আসেনি তাই কোনও মহাকাব্য নেই একাত্তর নিয়ে। অকৃতজ্ঞ এই দেশ; পিতাকে নিজের হাতে রক্তে রাঙিয়েছে। স্বপ্নেও ভাবিনি আমি মাকে নিয়ে বেশ্যালয়ে যাব। কবিতার মাঠে নাকি একবারই একাত্তর আসে। ফের যদি আসে তুমি চলে এসো হায়েনা-বিনাশে। 

[আবু হাসান শাহরিয়ার/বালিকা আশ্রম : সর্গ ৫১]

Tags: বঙ্গবন্ধুমুক্তিযুদ্ধ
Previous Post

চান্দিমাল বীরত্বের পরও জয়ের কাছাকাছি ভারত

Next Post

পশু বর্জ্য থেকে উন্নতমানের কাপড়

Next Post

পশু বর্জ্য থেকে উন্নতমানের কাপড়

অনুর্ধ্ব-১৬ ফুটবল দলকে মুশফিকের অভিনন্দন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT