চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানুষের মন খারাপ করেই বিদায় নিতে চান বুফন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:57 পূর্বাহ্ন 04, মে 2017
in স্পোর্টস
A A

বিদায় বেলায় মানুষের মন খারাপ দেখতে চান ইতালি ও জুভেন্টাস গোলকিপার জিয়ানলুইজি বুফন। গঞ্জালো হিগুয়েনের জোড়া গোলে ফরাসি ক্লাব মোনাকোকে ২-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এক পা দেয়ার পর এমন মন্তব্য করেছেন আজ্জুরিদের গোলবারের অতন্দ্র প্রহরী।

কোয়ার্টার ফাইনালের দুই লেগে বুফনের জালে বল জড়াতে পারেনি বিশ্বের অন্যতম সেরা আক্রমণভাগের তিন তারকা বার্সেলোনার মেসি-নেইমার-সুয়ারজেরা। পারেনি ইউরোপের শীর্ষ লিগগুলোতে এবার সবচেয়ে বেশি গোল দেয়া মোনাকোও। চ্যাম্পিয়ন্স লিগে এ নিয়ে টানা ছয় ম্যাচ কোন গোল খায়নি অপরাজিত বুফনের জুভেন্টাস।

দুর্দান্ত কিপিং করে আগের ম্যাচগুলোর মতো বুফন মোনাকোর বিপক্ষেও বুঝিয়ে দিয়েছেন ৩৯ বয়সেও কেন তিনি বিশ্বের সেরা।

জুভ অধিনায়ক বলেন, ‘প্রতি ম্যাচেই আমি বোঝাতে চাই, এ বয়সেও উচ্চপর্যায়ে খেলার অধিকার আছে আমার। সে লক্ষ্যেই প্রতিদিন কঠোর পরিশ্রম করি। আমি চাই, আমার বিদায়ে মানুষের মন খারাপ হোক। আমি জানি না সেটা অর্জন করতে পারছি কি না। তবে এমন একটা দলে খেলা অবশ্যই সাহায্য করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যখন দলের দরকার, তখন তৈরি থাকা।’

নিজের সঙ্গে জুভেন্টাসের অর্জন নিয়ে বুফন বলেন, ‘বার্সেলোনা ম্যাচের পরই বলেছি, দিন দিন আরও উন্নতি করতে চাই। আমরা আমাদের লক্ষ্যের খুব কাছাকাছি চলে এসেছি। এখন যতটুকু সম্ভব পরিশ্রম না করাটা বোকামি হবে।’

Tags: বুফন
Previous Post

এসএসসির ফলে সারাদেশে এবারো মেয়েরা এগিয়ে

Next Post

বঙ্গবন্ধু হত্যার প্রকৃত প্রতিরোধ যোদ্ধাদের মূল্যায়ন হচ্ছে না

Next Post

বঙ্গবন্ধু হত্যার প্রকৃত প্রতিরোধ যোদ্ধাদের মূল্যায়ন হচ্ছে না

‘অপরাজেয় বাংলা’র ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদ গুরুতর অসুস্থ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT