চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা যাবে না: হাইকোর্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:25 অপরাহ্ন 15, মে 2019
in - সেমি লিড, আদালত
A A
করোনা

দুধ ও দুগ্ধজাত খাদ্যপণ্যে মানবদেহের জন্য ক্ষতিকর উপাদানের উপস্থিতির তথ্য উঠে আসার প্রেক্ষাপটে হাইকোর্ট বলেছেন: মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। এসব ব্যপারে আমরা কোনো ছাড় দিব না।

বিভিন্ন প্রতিষ্ঠানের দুধ, দইয়ে ক্ষতিকর মাত্রার অনুজীব, টেট্রাসাইক্লিন, কীটনাশক ও সীসার উপস্থিতি নিয়ে জারি করা রুল শুনানিতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ মন্তব্য করে।

এসময় আদালত বলেন: কোন কোন কোম্পানির দুধ বা দুগ্ধজাত খাদ্যপণ্যে ভেজাল রয়েছে তা আমরা চিহ্নিত করতে চাই।

আদালত আরো বলেন: গণমাধ্যমকে ধন্যবাদ দেওয়া উচিৎ। কারণ তারা বিষয়গুলো সামনে না নিয়ে আনলে আমরা তো এবিষয়ে জানতেই পারতাম না।

এরপর আদালত জাতীয় নিরাপদ খাদ্য গবেষণাগারের গবেষণা প্রতিবেদন আদালতে না দেয়ায় জাতীয় নিরাপদ খাদ্য গবেষণাগারের প্রধান শাহনীলা ফেরদৌসীকে আগামি ২১ মে সকাল সাড়ে ১০টায় তলব করেন।

এছাড়া দুধ, দই এবং পশু খাদ্যে ভেজাল মেশানোয় কোন ব্যক্তি, প্রতিষ্ঠান জড়িত তা জানাতে সময় আবেদনের প্রেক্ষিতে বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে এবিষয়ে প্রতিবেদন দিতে আদালত ২৩ জুন পর্যন্ত সময় দিয়েছেন।

আজ আদালতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষে আইনজীবী ছিলেন ফরিদুল ইসলাম। বিএসটিআই’র পক্ষে ছিলেন আইনজীবী সরকার এম আর হাসান মামুন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিনউদ্দিন মানিক। আর দুদকের পক্ষে ছিলেন সৈয়দ মামুন মাহবুব।

এর আগে গত ৮ মে হাইকোর্ট নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কাছে দুধ, দই এবং পশু খাদ্যে ভেজাল মেশানোয় কোন ব্যক্তি, প্রতিষ্ঠান জড়িত তার প্রতিবেদন চান।  ১৫ মে সে প্রতিবেদন দিতে বলা হয়।

Tags: বিএসটিআইহাইকোর্ট
Previous Post

লাইভ স্ট্রিমিংয়ে কঠোর আইন করছে ফেসবুক

Next Post

হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ছাত্রলীগের পদবঞ্চিতদের

Next Post

হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ছাত্রলীগের পদবঞ্চিতদের

রোহিঙ্গা-মিয়ানমার-রাখাইন-ত্রাণ সহায়তা

রাখাইনে ত্রাণ ঢোকার সুযোগ দিতে জাতিসংঘের আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT