চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানুষের জন্য কাজ করতে চাইলে সহনশীল হতে হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:57 অপরাহ্ন 24, অক্টোবর 2018
in রাজনীতি
A A

ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপিকে নিয়ে গড়ে ওঠা নতুন রাজনৈতিক জোট ঐক্যফ্রন্টের কাছে আরও বেশি সহনশীলতা প্রত্যাশা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: আমি তাদের কাছে আরও বেশি সহনশীলতা প্রত্যাশা করি। জনগণের জন্য কাজ করতে গেলে সহনশীলতা দরকার।

বুধবার সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারীত প্রশ্নোত্তর পর্বে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি’র এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ঐক্যফ্রন্টকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন: যারা নতুন করে রাজনৈতিক জোট করছে, তাদেরকে আমি স্বাগত জানাই। এতে করে গণতান্ত্রিক ভিত আরও বেশি মজবুত হবে।

তবে জোটের অনেককেই দেশের মানুষ ভালোভাবে গ্রহণ করছে না জনিয়ে তিনি বলেন: এখানে যারা যুক্ত হয়েছে, মানুষ এরই মধ্যে জানতে পারছে এবং শুনছে। তাদের কেউ কেউ সাধারণ মানুষকে সম্মান রেখে কথা বলতে পারছে না। তাদের ভিতর নারী বিদ্বেষী মনোভাব এর মধ্যে আমরা দেখেছি।

ঐক্যফ্রন্ট নেতাদের কাছে সহনশীলতা প্রত্যাশা করে প্রধানমন্ত্রী বলেন: আমি আশা করি তারা আরো বেশি সহনশীল হবে, জনগণের জন্য কাজ করতে গেলে সহনশীলতা দরকার। সেটা তাদের মধ্যে নাই। আমি প্রত্যাশা করব তাদের ভেতর যেন এই সহনশীলতা আসে। আমি যেকোনো ভাবেই হোক রাজনৈতিক প্রতিপক্ষ মোকাবেলা করতে পিছপা হই না।

তিনি বলেন: যদি জঙ্গি, সন্ত্রাস, মাদক কিংবা কারো বিরুদ্ধে অশালীন মন্তব্যের অভিযোগ ওঠে এবং জনগণ যদি তার বিচার চায়; তার বিচার করাটাও রাষ্ট্রের কর্তব্য। এটা আমি করব এবং করে যাচ্ছি। দেশবাসী সেটা এখন দেখতে পাচ্ছে।

Tags: ঐক্যফ্রন্টপ্রধানমন্ত্রীশেখ হাসিনাসেমি লিড
Previous Post

হারে শুরু অনূর্ধ্ব-১৯ মেয়েদের এএফসি মিশন

Next Post

দ্রুততম দশ হাজারের দিনে কোহলির আরেকটি শতক

Next Post

দ্রুততম দশ হাজারের দিনে কোহলির আরেকটি শতক

ব্যারিস্টার মইনুল হোসেন

মইনুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তার মামলা তদন্তে গুলশান থানাকে নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT