চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানুষের গড় আয়ু ৯০ ছাড়িয়ে যাবে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:11 পূর্বাহ্ন 22, ফেব্রুয়ারি 2017
in স্বাস্থ্য
A A

আগামী ২০৩০ সালের মধ্যে মানুষের গড় আয়ু ৯০ ছাড়িয়ে যাবে। সাউথ কোরিয়ার নারীরা হবে পৃথিবীর প্রথম ৯০ বছরের বেশি গড় আয়ুর অধিকারী।

৩৫টি শিল্পোন্নোত দেশের মানুষের জীবন নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও লন্ডনের ইমপেরিয়াল কলেজের যৌথ গবেষণা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরে বলা হয়েছে, ২০৩০ সাল নাগাদ মানুষের গড় আয়ু বাড়বে এবং অধিকাংশ দেশে নারী-পুরুষের বয়সের ব্যবধানও কমে আসবে। ফলে বৃদ্ধ লোকদের ভাতা প্রদান এবং তাদের দেখাশোনার বিষয়টি হবে বড় চ্যালেঞ্জ।

যুক্তরাজ্যের মেডিকেল জার্নাল ল্যানসেটে প্রকাশিত ওই গবেষণার ফলাফল প্রকাশিত হয়।

আবহাওয়াবিদরা যেভাবে আবহাওয়া পূর্বাভাস দেন, এই গবেষণাতেও সেই পদ্ধতি অবলম্বন করা হয়েছে। এখানে অতীতের ২১টি আলাদা গাণিতিক মডেলকে বিশ্লেষণ করা হয়েছে যা ভবিষ্যতের প্রতিফলন সম্পর্কে ধারণা দেয়।

এ প্রসঙ্গে অধ্যাপক মজিদ এজাটি সাংবাদিকদের বলেন, ‘সাউথ কোরিয়ায় বেশ কিছু জিনিস খুব ঠিকভাবে চলছে। দেশটির প্রায় একইরকম স্থান ও জিনিস অনেক লোককে সুবিধা দিয়েছে, শিক্ষা ও পুষ্টির সমান বণ্টন বেশি মানুষকে সুবিধা দিয়েছে। আর এখন পর্যন্ত তারা উচ্চ রক্তচাপ বেশ ভালো ভাবেই নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। দেশটির মোটা ব্যক্তির সংখ্যা খুবই কম এবং সেখানকার নারীরা হবেন পৃথিবীর মধ্যে প্রথম ৯০ বছরের বেশি গড় আয়ুর অধিকারী।

ওই গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়, দীর্ঘায়ুর দেশ হিসেবে সুপরিচিত জাপানের গড় আয়ু কমে যাবে এবং তারা বিশ্ব র‌্যাংকিং থেকে ছিটকে পড়বে। বর্তমানে জাপানের নারীরা বিশ্বের সবচেয়ে দীর্ঘায়ুর অধিকারী। তাদেরকে সরিয়েেএ স্থান গ্রহণ করবে সাউথ কোরিয়া ও ফ্রান্স। দেশটির পুরুষদের আয়ু চতুর্থ স্থান থেকে এগারতম অবস্থানে চলে যাবে।

২০৩০ সালের মধ্যে উচ্চ আয়ের দেশগুলোর মধ্যে সবচেয়ে নিম্ন গড় আয়ুর দেশ হবে যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে দেশটি দিন দিন পিছিয়ে যাবে। মেক্সিকো এবং ক্রোয়েশিয়ার নারীরা ৮৩ এবং পুরুষরা ৮০ বছর গড় আয়ু অর্জন করবে।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সমাজ ব্যবস্থার বৈষম্য এমন পর্যায়ে পৌঁছেছে যে, তা তাদের জাতীয় জীবনে প্রভাব ফেলছে। এটিই পৃথিবীর একমাত্র দেশ যেখানে সবার জন্য স্বাস্থ্য বীমা নেই। সেখানে প্রথমবারের মতো উচ্চতা বৃদ্ধির হার কমে গেছে, যা প্রাথমিক জীবনের পুষ্টির অভাবকে নির্দেশ করে।

এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জায়গা দখল করবে চিলি উল্লেখ করে ওই প্রতিবেদনে বলা হয়, সেখানে ২০৩০ সালের মধ্যে নারীদের গড় বয়স হবে ৮৭ এবং পুরুষদের গড় বয়স হবে ৮১। ২০১৫ সাল থেকে ২০৩০ সালের মধ্যে যুক্তরাজ্যের পুরুষদের গড় আয়ু হবে ৭৯ বছর থেকে ৮২ বছরের এর মধ্যে এবং পুরুষদের গড় আয়ু হবে ৮৩ থেকে ৮৫ বছর।

গবেষণায় দেখা যায়, নারী-পুরুষের বয়সের ব্যবধান আস্তে আস্তে কমে আসছে।

অধ্যাপক এজাটি বলেন, ‘পুরুষরা সাধারণত নারীদের থেকে অস্বাস্থ্যকর জীবনযাপন করে এবং তাদের তুলনায় কম বাঁচে। পুরুষরা বেশি ধূমপান ও মদ্যপান করে এবং রাস্তায় দুর্ঘটনা ও আত্মহত্যাজনিত কারণে বেশি মারা যায়। তাই তাদের গড় আয়ু কমে যায়।’

Tags: জাপানযুক্তরাষ্ট্রসাউথ কোরিয়াস্বাস্থ্য
Previous Post

মোস্তাফিজকে ভোলেনি সাসেক্স, তাইতো…

Next Post

বিএনপি সন্ত্রাসী সংগঠন: কানাডার ফেডারেল আদালত

Next Post

বিএনপি সন্ত্রাসী সংগঠন: কানাডার ফেডারেল আদালত

তারেক-মিশুক নিহতের ঘটনায় বাসচালকের যাবজ্জীবন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT