চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কল্পনাকেও হার মানায় যে ১০টি বিস্ময়কর স্থান

ইব্রাহীম মল্লিক সুজন by ইব্রাহীম মল্লিক সুজন
2:43 অপরাহ্ন 15, মে 2017
in অদ্ভুতুড়ে
A A

সুবিশাল এই পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ধরনের বিস্ময়কর বস্তু ও স্থান। যার বেশিরভাগ সম্পর্কেই আমরা খুব একটা জানি না। এর মধ্যে রয়েছে এমন কিছু জায়গা যার সৌন্দর্য কল্পনাকেও হার মানায়। যে স্থানগুলো তৈরি হয়েছে প্রকৃতির খেয়ালে; নিজ থেকেই। আজ পর্যন্তও সেসব স্থানের জন্ম রহস্যের ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারেনি।

এরকম ১০টি মনোমুগ্ধকর প্রাকৃতিক বিস্ময়কর স্থান নিয়ে চ্যানেল আই অনলাইনের এবারের আয়োজন।

১. তুরস্কের পামুক্কালে: এই অসাধারণ সুন্দর স্থানের ছবিটি কোনো শিল্পী আঁকা নয়। এটি তুরস্কের পামুক্কালে যার অর্থ তুলার দুর্গ। দেশটির দক্ষিণ অংশের ডেনিজলি প্রদেশে অবস্থিত। এখানে রয়েছে প্রাকৃতিভাবে তৈরি গরম পানির ঝর্ণা। যার তাপমাত্রা প্রাকৃতিকভাবেই উষ্ণ।

তুরস্কের পামুক্কালে

২. ব্লেইজের গ্রেট ব্লু হোল: সুইমিং পুলের মতো দেখা গেলেও এটি কিন্তু মানুষের তৈরি নয়। ব্লেইজের প্রায় ৩০০ মিটার জায়গা জুড়ে ও ১২৫ মিটার গভীর এই প্রাকৃতিক গর্তটি ইউনেস্কোর বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যের একটি। ব্রিটিশ ডাইভার ও লেখক নেড মিডেলটনের লেখা ‘টেন ইয়ারস আন্ডার ওয়াটার’ বইয়ের থেকে ‘দি গ্রেট ব্লু হোল’ নামটি এসেছে। এই জায়গাটির পানি এতটাই স্বচ্ছ যে পানির নিচে বহুদূর পর্যন্ত সব কিছুই দেখা যায়। স্কুবা ডাইভিংয়ের জন্য জায়গাটি বিখ্যাত।

ব্লেইজের গ্রেট ব্লু হোল

৩. ক্রোয়েশিয়ার প্লিটভাইসার সিন: এখানে ১৬টি লেক একটির পর একটি ছোট ছোট ঝর্ণা দিয়ে যেন এক সারিতে সাজানো। মনে হবে কাজটি প্রযুক্তির সাহায্য নিয়ে করা হয়েছে। কিন্তু তা পুরোপুরি প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের একটি স্থান। ক্রোয়েশিয়ার প্লিটভািইসার সিনে গিয়ে আপনি এর সৌন্দর্য উপভোগ করতে পারেন। পারবেন নৌকায় করে ঘুরতেও।

ক্রোয়েশিয়ার প্লিটভাইসার সিন

৪. চীনের জ্যাংগে ড্যানেক্সিয়া: অদ্ভুত রকমের কাজ করা এই লাল পাহাড়ের অবস্থান চীনে। এটি পৃথিবীর অন্যতম সুন্দর জায়গা। পাহাড়ের লালচে ভাব পর্যটকদের ভীষণ আকর্ষণ করে।

চীনের জ্যাংগে ড্যানেক্সিয়া

৫. অ্যান্টার্কটিকার স্ট্রিপড আইসবার্গ: বরফখন্ড আমরা মূলত সাদা রঙেই দেখে থাকি। কিন্তু সৌন্দর্যের আরেকটি উদাহরণ হিসেবে নিজেকে উপস্থাপন করতে এই বরফখন্ড সেজেছে সাদা নীলের স্ট্রাইপে। এরকম মনোমুগ্ধকর দৃশ্য দেখতে হলে যেতে হবে এটি অ্যান্টার্কটিকার স্ট্রিপড আইসবার্গে।

অ্যান্টার্কটিকার স্ট্রিপড আইসবার্গ

৬. তুর্কেমেনিস্তানের দ্য ডোর টু হেল: প্রায় ৪০ বছর ধরে এই স্থানটি জ্বলন্ত অবস্থায় রয়েছে। এখানেও কিছুটা কীর্তি রয়েছে জিওলজিস্টদের। তারা ড্রিলিংয়ের জন্য কাজ করতে গিয়ে এই প্রাকৃতিক গ্যাস ফিন্ডে আগুন ধরে যায়। তখন থেকে এখনো এটি জ্বলেই চলেছে।

তুর্কেমেনিস্তানের দ্য ডোর টু হেল

৭. ফ্রান্সের কোট ডে আলবাটরে: শ্বেত-শুভ্র এই সমুদ্র সৈকত প্রায় ৮০ মাইল জুড়ে বিস্তৃত। এর উচ্চতা প্রায় ১০০ মিটার। যা ফ্রান্সের কোট ডে আলবাটরে নামে পরিচিত। ফ্রান্সে গেলে প্রায় সবাই এই জায়গায় ঘুরতে আসেন।

ফ্রান্সের কোট ডে আলবাটরে

৮. যুক্তরাষ্ট্রের ব্রেইস ক্যানিয়ন: সমুদ্র সমতল থেকে প্রায় ২০০০ মিটার উঁচু এই অদ্ভুত ধরণের পিরামিডের মতো পাথুরে স্তম্ভগুলো যুক্তরাষ্ট্রের ব্রেইস ক্যানিয়ন নামে পরিচিত। প্রাকৃতিক এই সৌন্দর্য উপভোগের জন্য এখানে বহু পর্যটক দেশ-বিদেশ থেকে আসেন।

যুক্তরাষ্ট্রের ব্রেইস ক্যানিয়ন

৯. বলিভিয়ার সালার দে ইউয়ানি: পৃথিবীর সবচাইতে বড় লবণাক্ত লেক বলিভিয়ার সালার দে ইউয়ানি। এটি প্রায় ১০ হাজার ৫৮২ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এটি বিশ্বের সবচাইতে বড় আয়না হিসেবেও পরিচিত।

বলিভিয়ার সালার দে ইউয়ানি

১০. যুক্তরাষ্ট্রের নেভেদার ফ্লাই গেয়েসার: বিস্ময়কর এ স্থানটি যুক্তরাষ্ট্রের নেভেদার ফ্লাই গেয়েসার। ১৯৬৪ সালে ড্রিলিংয়ের সময় আকস্মিক দুর্ঘটনায় জিওথারমাল এনার্জির কারণে মিনারেলস উপরে উঠে এটি তৈরি হয়েছিলো বলা হয়ে থাকে। যদিও দুর্ঘটনার মাধ্যমে তৈরি, তারপরও এর উপরে উঠে যাওয়া মিলারেলস ও স্ট্রাকচার তৈরি করা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে।

যুক্তরাষ্ট্রের নেভেদার ফ্লাই গেয়েসার
Tags: অদ্ভুতঅদ্ভুত রীতি
Previous Post

মিসবাহ-ইউনিস- ‘ক্রিকেট উইল মিস ইউ’

Next Post

ঢাকার মঞ্চে ‘সাঁঝবেলার বিলাপ’

Next Post

ঢাকার মঞ্চে ‘সাঁঝবেলার বিলাপ’

পোশাক কারখানা সংস্কার সন্তোষজনক হলেও ট্রেড ইউনিয়ন শ্লথ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT