চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানুষের এতো ভালোবাসা পেয়ে সত্যিই আমি ধন্য: সাবিনা ইয়াসমিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:19 অপরাহ্ন 04, সেপ্টেম্বর 2021
in বিনোদন
A A

১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ এবং ‘মধুর জোছনা দীপালি’ গানটির মধ্য দিয়ে প্লেব্যাক গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন বাংলা গানের জনপ্রিয় ও কিংবদন্তী শিল্পী সাবিনা ইয়াসমিন।

শনিবার (৪ সেপ্টেম্বর) ৬৭ বছরে পা রাখলেন গুণী এই শিল্পী। তাঁর জন্মদিনকে বরাবরই বিশেষ ভাবে পালনের উদ্যোগ নেয় চ্যানেল আই। সর্বশেষ ২০১৯ সালেও এই কিংবদন্তী শিল্পীর জন্মদিনে লাল গালিচা সংবর্ধনার আয়োজন করা হয়। সেবার তিনি রাখঢাক না করেই বলেছিলেন, ‘আমার বিগত জীবনের যে কোনো জন্মদিনের চেয়ে এই জন্মদিনটি বিশেষ হয়ে রইলো!’

২০১৯ সালে চ্যানেল আইয়ে সাবিনা ইয়াসমিনের জন্মদিন উদযাপনের ছবি

করোনা পরিস্থিতির কারণে গত বছর এমন আয়োজনের সুযোগ না পেলেও গুণী এই শিল্পীকে নিয়ে একাধিক অনুষ্ঠানের আয়োজন করেছে চ্যানেল আই। করোনা পরিস্থিতির কারণে এ বছরও ঘরেই জন্মদিনের এই বিশেষ দিনটি কাটাচ্ছেন সাবিনা ইয়াসমিন।

শনিবার বিকেলে এই গুণী শিল্পী কথা বলেন চ্যানেল আই অনলাইনের সাথে। কীভাবে কাটছে দিনটি, জানতে চাইলে অসংখ্য জনপ্রিয় গানের এই শিল্পী বলেন, ‘সারাদিন শুধু টেলিফোন ধরতে ধরতেই কেটে যাচ্ছে। সবার এতো ভালোবাসা পেয়ে ধন্য বোধ করছি।’

তিনি বলেন, বিশেষ কোনো আয়োজন নেই। পরিচিত-অপিরিচিত অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন, সবার সাথে কথা বলছি। আমার মেয়ে আসবে, কাছের কয়েকজন বন্ধু-বান্ধব আসবেন। সব মিলিয়ে আট-দশ জন। তাদের সাথেই সময় কাটাবো।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও সারাদিন সাবিনা ইয়াসমিনকে শুভেচ্ছা জানাচ্ছেন শোবিজের মানুষ থেকে শুরু করে সাধারণ ভক্ত অনুরাগীরাও। এগুলো চোখে পড়ছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ, একটু আগে থেকেই দেখতে চেষ্টা করছি। বহু মানুষ শুভেচ্ছা জানিয়েছেন। এই দিনটি মনে রেখে যারা প্রতিবছর শুভ কামনা জানান, তাদের কাছে আমি কৃতজ্ঞ। মানুষের এতো ভালোবাসা পেয়ে সত্যিই আমি ধন্য।’

২০১৯ সালে চ্যানেল আইয়ে সাবিনা ইয়াসমিনের জন্মদিন উদযাপনের ছবি

বিশেষ এই দিনে সবার উদ্দেশে গানের এই কিংবদন্তী বলেন, ‘সময়টা ভালো না। মহামারী করোনার মধ্যে সবাই যেন নিরাপদে থাকেন। আমার জন্মদিনে একটাই চাওয়া, সবাই যেন পরিবারের মানুষদের নিয়ে সুস্থভাবে জীবন যাপন করতে পারেন, আল্লাহর কাছে আমার এই প্রার্থনাই থাকলো।

১৯৫৪ সালের ৪ সেপ্টেম্বর ঢাকায় জন্ম নেন সাবিনা ইয়াসমিন। সংগীতে বিশেষ অবদানের জন্য সাবিনা ইয়াসমিন ১৯৯৬ সালে স্বাধীনতা পদক এবং ১৯৮৪ সালে একুশে পদকে ভূষিত হন। বাংলা সিনেমায় প্লে-ব্যাক গায়িকা হিসাবে সবচেয়ে বেশি পরিচিত তিনি।

সেরা নারী প্লে-ব্যাক গায়কের জন্য বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ১৩ বার পেয়ে তিনি রেকর্ড করেছেন। চলচ্চিত্রের জন্য ১,৫০০ টিরও বেশি গান রেকর্ড হয়েছে তার এবং এ যাবত সাবিনা ইয়াসমিনের কণ্ঠে ১০ হাজারেরও বেশি গান রেকর্ড হয়েছে।

Tags: কণ্ঠশিল্পীকিংবদন্তীগায়িকাচ্যানেল আইজন্মদিনলিড বিনোদনসাবিনা ইয়াসমিন
Previous Post

ক্লাস শুরুর প্রস্তুতিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো

Next Post

‘থালাইভি’ নিচ্ছে না মাল্টিপ্লেক্স মালিকরা, চটেছেন কঙ্গনা

Next Post
Four Bengali actresses in traditional and modern outfits for TV shows. Channel i News - চ্যানেল আই নিউজ

‘থালাইভি’ নিচ্ছে না মাল্টিপ্লেক্স মালিকরা, চটেছেন কঙ্গনা

বাংলাদেশে করোনার টিকা নেওয়ার জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৮০ দিনের মধ্যে সর্বনিম্ন মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT