চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানসিক চাপেও চুল সাদা হয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:51 অপরাহ্ন 26, জানুয়ারি 2020
in আন্তর্জাতিক, লাইফস্টাইল, স্বাস্থ্য
A A
বৃদ্ধ মহিলার মাথার চুলে সাদা দাগ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চুল পাকার কারণ যে শুধু বাড়তি বয়স এমনটা নয়, বরং মানসিক চাপের ফলেও মাথাভর্তি কালো চুল সাদা হয়ে যেতে পারে। সাম্প্রতিক এক গবেষণায় মানসিক চাপের ফলে চুল পেকে যাওয়ার কারণ খুঁজে পেয়েছেন একদল বিজ্ঞানী।

সাও পাওলো এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক চুল পাকার রহস্য উদ্ধারে ইঁদুরের ওপর পরীক্ষা চালান। সাধারণত ত্রিশের পর প্রাকৃতিকভাবেই মানুষের চুলে হালকা পাতলা সাদা রঙ ধরে। কিন্তু অল্প বয়সে চুল পাকার ক্ষেত্রে উদ্বেগ উৎকণ্ঠা বা মানসিক চাপের প্রভাব কেমন সেটি পরিষ্কার ছিল না।

ইঁদুরের ওপর গবেষণায় দেখা যায়, ইঁদুরকে ব্যথা দিলে ত্বক ও চুলের রঙ নিয়ন্ত্রণকারী স্টেমসেল নষ্ট হয়ে যায়। শরীর থেকে প্রচুর পরিমাণ অ্যাড্রেনালিন এবং কর্টিসল হরমোন নিঃসৃত হতে থাকে। হৃদস্পন্দন ও রক্তচাপ বেড়ে যায়, স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে এবং তীব্র মানসিক চাপ সৃষ্টি করে। এতে চুল বা লোমের রঞ্জক গুটিকায় থাকা স্টেম সেলগুলো ক্ষতিগ্রস্ত হয়। এসব স্টেম সেল ম্যালানিন তৈরি করে। ফলে কুচকুচে কালো ইঁদুরগুলো কয়েক সপ্তাহের মধ্যে পুরোপুরি সাদা হয়ে যায়।

গবেষকদের বিশ্বাস, চুল পাকার সঙ্গে ম্যালানোসাইট স্টেম সেলের সম্পর্ক রয়েছে। এ স্টেম সেল থেকে উৎপাদিত হয় চুল ও ত্বকের রঙ নির্ধারণকারী রঞ্জক ম্যালানিন। ইঁদুরের ওপর পরীক্ষার ফলাফলে দেখে তারা প্রথমে স্তম্ভিত হয়ে যান। তারা দেখেন, মানসিক চাপের সময় অতিমাত্রায় হরমোন নিঃসরণই অল্প বয়সে চুল পাকার কারণ।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক প্রফেসর ইয়া চিয়ে সু বলেন, আমরা এখন নিশ্চিতভাবে জানি ত্বক এবং চুলের এই নির্দিষ্ট পরিবর্তনের জন্য মানসিক চাপ দায়ী। এটিও জানি কীভাবে তা কাজ করে।

তিনি আরো বলেন, মানসিক চাপ শুধু শরীরের জন্য খারাপ তা নয়। এই চাপে রঞ্জক পুনরুৎপাদনকারী স্টেম সেল পুরোপুরি নষ্ট হয়ে যায়। সুতরাং চুল একবার পাকলে যতই চেষ্টা করা হোক চুল পাকা আর বন্ধ হবে না।

একই গবেষণার অন্য পরীক্ষণে ব্যথা দেয়ার সময় ইঁদুরগলোকে অ্যান্টি হাইপারটেনসিভ ওষুধ দেয়া হয়। এ ধরনের ওষুধ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। দেখা যায় একই ধরনের চাপে থাকা এসব ইঁদুরের লোম সাদা হচ্ছে না।

তবে ড. সু বলেন, ইঁদুরের ওপর করা পরীক্ষালব্ধ আবিষ্কার এখনই মানুষের ওপর প্রয়োগ করা সম্ভব নয়। মানুষের চুল পাকা রোধে ব্যবস্থা নিতে তাদের আরো বিস্তারিত ও গভীর গবেষণার দরকার আছে।

Tags: পাকা চুলমানসিক চাপ
Previous Post

বিশ্বের সবচেয়ে বড় জোড়া-ইঞ্জিন উড়োজাহাজের প্রথম সফল ফ্লাইট

Next Post

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি চূড়ান্ত

Next Post
বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট দল মাঠে প্রস্তুত, সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি চূড়ান্ত

ভিকি-ক্যাটরিনা প্রেমের ছবি, উচ্ছ্বাস ও প্রেমের প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেমে মজেছেন ভিকি-ক্যাটরিনা?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT