চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানব পাচারের শিকার ১৫ লাখ বাংলাদেশি এখন আধুনিককালের দাস

ডেরিক ব্রাউন by ডেরিক ব্রাউন
8:14 পূর্বাহ্ন 19, আগস্ট 2018
in মতামত
A A

বিশ্বের বিভিন্ন উন্নয়নশীল দেশে ২৮ বছর ধরে কাজ করার পর আমি সম্প্রতি ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) নতুন পরিচালক হিসেবে ঢাকায় এসেছি। মাত্র দুই সপ্তাহের মধ্যেই এই ঢাকা শহরের প্রাণোচ্ছলতা, বাংলাদেশিদের বন্ধুত্বপূর্ণ মনোভাব আর তাদের হৃদয়ের উষ্ণতা টের পেয়েছি আমি।

বাংলাদেশে আসার ঠিক আগে আফ্রিকার অ্যাঙ্গোলায় ছিলাম। সেখানে আমি দেশটির সরকার এবং নাগরিক সমাজসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে কাজ করতাম। গণতন্ত্রকে সংহত করা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বাণিজ্য বৃদ্ধি, স্বাস্থ্য পরিসেবা ও সুপেয় পানি সরবরাহের আওতা বাড়ানো এবং দুর্যোগের প্রভাব প্রশমনে বিভিন্ন কর্মসূচি নিয়ে অ্যাঙ্গোলায় কাজ করেছি আমি।

বাংলাদেশ সরকার এবং এ দেশের মানুষের সঙ্গে ইউএসএআইডির রয়েছে দীর্ঘ ও কার্যকর সম্পর্ক। এদেশকে অদূর ভবিষ্যতে মধ্য আয়ের দেশে পরিণত করার প্রশংসনীয় লক্ষ্যটি বাস্তবায়নে এ সম্পর্ককে এগিয়ে নেওয়ার প্রত্যাশায় আমি আনন্দিত । এই লক্ষ্য অর্জনের ক্ষেত্রে বাংলাদেশের যাত্রা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তবে সঠিক পথে যাত্রা অব্যাহত রাখা নিশ্চিত করতে আরও অনেক কিছু করার আছে। এসব লক্ষ্য অর্জনে প্রতিষ্ঠান ও পদ্ধতিকে জোরদার করতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। দূর করতে হবে প্রতিবন্ধকতাগুলো। আর বাংলাদেশের সৃজনশীল মানুষগুলোর পেছনে সমর্থন দেওয়াও অব্যাহত রাখতে হবে।

আমি একটি বৈশ্বিক চ্যালেঞ্জের কথা এখানে উল্লেখ করতে চাই, আর সেটি হলো মানব পাচার। ৩০ জুলাই বিশ্ব মানবপাচার বিরোধী দিবস। এই সমস্যাটির বিশাল মাত্রা সবার সামনে তুলে ধরতে এ দিনটি একটি দারুণ উপলক্ষ। বাংলাদেশের ভুক্তভোগী মানুষগুলোর জীবন থেকে মানব পাচারের অভিশাপ মুছে দিতে যারা কঠোর পরিশ্রম করে যাচ্ছে তাদের কাজের স্বীকৃতির দিন এটি। সমস্যার সমাধানে এখনও যেসব চ্যালেঞ্জ রয়ে গেছে তার মাত্রা সম্পর্কে একটি ধারণা পাওয়ার উপলক্ষও বটে। ধারণা করা হয়, মানব পাচারের শিকার হয়ে ১৫ লাখ বাংলাদেশি এখন আধুনিককালের দাসত্বের শিকার। মানবপাচার এমন একটি সমস্যা যেটি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ উভয় দেশের মানুষকেই স্পর্শ করে। আর তাই পাচারের সম্ভাব্য শিকার মানুষদের দুর্বৃত্তদের হাত থেকে রক্ষার জন্য আমাদের সবাইকেই অঙ্গীকারবব্ধ হতে হবে।

মানব পাচারের মতো একটি অপরাধ ঠেকাতে এবং এর শিকার ব্যক্তিদের সুরক্ষা দিতে এ দেশের সাধারণ মানুষ, সরকার, বিভিন্ন বেসরকারি সংগঠন, যুক্তরাষ্ট্রের ভেতরের এবং আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের সঙ্গে কাজ করছে ইউএসএআইডি। সবচেয়ে অসহায় মানুষদের দুর্বলতার সুযোগ নেওয়া এই দুর্বৃত্তদের বিচারের জন্যও আমাদের প্রচেষ্টা আছে। আর ঠিক এটাই এখন প্রয়োজন। অর্থাৎ, সবাই একজোট হয়ে কাজে নামা।

আপনাদের দেশে আমাকে সাদরে গ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। একটি উন্নততর ভবিষ্যত নির্মাণে বাংলাদেশের মানুষের প্রচেষ্টার সঙ্গে থাকার আন্তরিক ইচ্ছা রাখছি।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Tags: ইউএসএআইডিডেরিক ব্রাউনমানব পাচার
Previous Post

গোল পাননি, তবে জয়েই শুরু রোনালদোর

Next Post

২০ লাখ মুসল্লি হজ আদায়ের জন্য এখন মিনায়, সোমবার আনুষ্ঠানিকতা শুরু

Next Post
হজ

২০ লাখ মুসল্লি হজ আদায়ের জন্য এখন মিনায়, সোমবার আনুষ্ঠানিকতা শুরু

মেসি-কৌতিনহোর গোলে জয়ে শুরু চ্যাম্পিয়ন বার্সার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT