চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানবিক সহায়তায় নেপালের পাশে বাংলাদেশসহ বিশ্ব সম্প্রদায়

নাসিমুল শুভ by নাসিমুল শুভ
1:33 পূর্বাহ্ন 26, এপ্রিল 2015
in আন্তর্জাতিক
A A

ভূমিকম্পে বিধ্বস্ত নেপালে উদ্ধার তৎপরতা, চিকিৎসা ও পুনর্বাসনে মানবিক সহায়তা দিতে বিশ্ব সম্প্রদায় এগিয়ে এসেছে। বাংলাদেশও দাড়িয়েছে নেপালের মানুষের পাশে। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি , স্পেন, নরওয়ে, ইসরাইল ও ইউরোপিয় ইউনিয়ন।

জরুরি চিকিৎসা ও মানবিক সহায়তা দিতে বাংলাদেশ থেকে একটি সি-১৩০ বিমানে ওষুধ, মেডিকেল টিম এবং ত্রাণসামগ্রী নেপালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঘোষিত সাহায্যের প্রতিশ্রুতির প্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়।

ইতোমধ্যে চিকিৎসা সামগ্রী, ভ্রাম্যমাণ হাসপাতাল, ৪০ জনের একটি বিশেষজ্ঞদল ও উদ্ধারকারী কুকুরসহ নেপালে উড়ে গেছে ভারতের কয়েকটি বিমান। নেপালে ভারতের সহায়তা কর্মসূচী ‘অপারেশন মৈত্রী’র আওতায় ব্রিজসহ জরুরি অবকাঠামো সুবিধাও রয়েছে।

নেপালে ৪টি সি-১৩০ কার্গো বিমানে ত্রিশ শয্যার একটি হাসপাতাল, ডাক্তার, রাডারসহ উদ্ধারকর্মী ও বিশেষ প্রশিক্ষণ দেয়া কুকুর পাঠিয়েছে পাকিস্তান। ২হাজার দুর্গত নেপালির জন্য খাবার এবং ২’শ টি তাবু ও ৩’শ টি কম্বল পাঠিয়েছে দেশটি।

পশ্চিমা দেশগুলোও বসে নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএস-এইড দুর্যোগ ব্যবস্থাপনা টিম পাঠাচ্ছে এবং নেপালের জন্য ১০ লাখ মার্কিন ডলার সাহায্য ঘোষণা করেছে।মানবিক সেবা নিয়ে নেপালের দুর্গত মানুষের পাশে দাড়াতে ৮ জনের একটি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে যুক্তরাজ্য।

নেপালের জন্য প্রায় ৪০ লাখ ডলার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে নরওয়ে। এছাড়াও ভূমিকম্প বিধ্বস্ত নেপালে সাহায্য পাঠাচ্ছে জার্মানি,  ফ্রান্স, স্পেন, ইসরাইল ও ইউরোপিয় ইউনিয়ন।

৭.৯ মাত্রার ভূমিকম্পে গতকাল শনিবার নেপালে প্রায় দু’হাজার মানুষ নিহত এবং বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে।

Tags: উদ্ধারকর্মীনেপাল ভূমিকম্পভূমিকম্পমানবিক সহায়তা
Previous Post

মোবাইলে জানা যাবে ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য

Next Post

নেপালে উদ্ধার অভিযান জোরদার

Next Post

নেপালে উদ্ধার অভিযান জোরদার

রুশ হ্যাকিংয়ের শিকার ওবামার ইমেইল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT