চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানবাধিকার ও সামাজিক ন্যায়-বিচারের পরিপূর্ণ উপভোগ নিশ্চিত করুন

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
8:21 অপরাহ্ন 10, ডিসেম্বর 2016
in সম্পাদকীয়
A A

বিশ্বজুড়েই মানবাধিকার লংঘনের মহাউৎসবের মধ্যে পালিত হচ্ছে মানবাধিকার দিবস। তালিকা করলে তা দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। বাংলাদেশেও মানবাধিকার লংঘনের ঘটনা কম নয়, বিশেষ করে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে তথাকথিত ‘ক্রসফায়ার’-এ মৃত্যু চলছেই। এর সঙ্গে যোগ হয়েছে গুম। বিশেষ করে সাদা পোশাকে কোনো বাহিনীর পরিচয়ে উঠিয়ে নিয়ে যাওয়ার পর নিখোঁজ থাকার ঘটনা কম নয়। সত্য যে সন্ত্রাস-জঙ্গিবাদ যখন দেশের অন্যতম প্রধান সমস্যা তখন জঙ্গিবাদ দমনে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় থাকে না। তবে, জঙ্গিদের সঙ্গে সরাসরি যে বন্দুকযুদ্ধ সেখানে ‘হয় মরো নয় মরো’ অবস্থা তাই দৃশ্যমান ওইসব অভিযানের বিষয়ে সাধারণ মানুষের আপত্তি আমরা দেখি না। কিন্তু হঠাৎ হঠাৎ ধানক্ষেত কিংবা রাস্তার পাশে লাশ পাওয়ার মতো ঘটনায় জনগণের প্রশ্ন থাকে। এর মধ্যে সম্প্রতি আমরা ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের উপর সংঘবদ্ধ আক্রমণের ঘটনা প্রত্যক্ষ করেছি। আর ডিজিটাল এ যুগে ৫৭ ধারার ফ্যাসাদতো রয়েই গেছে। রাজধানীতে মানবাধিকার দিবস উপলক্ষে ‘এসো সবাই ঐক্য গড়ি সবার অধিকার রক্ষা করি’ বিষয়ক আলোচনায় এ বিষয়গুলো আলোচিত হয়েছে। আশার কথা যে আইনমন্ত্রী সেখানে আশার বাণী শুনিয়েছেন। তিনি বলেছেন, যে ডিজিটাল সিকিউরিটি আইন হচ্ছে সেটি কার্যকর হলে ৫৭ ধারা নিয়ে সব বিতর্ক দূর হবে। তবে ‘গুম’ যাকে সরকার ‘নিখোঁজ’ বলতে চায় সেটিকে তদন্তাধীন বিষয় বলে মন্তব্য করতে চাননি আইনমন্ত্রী। অতীতেও আমরা এরকম তদন্তের কথা শুনেছি, কিন্তু কোনো ফল দেখিনি। তারপরও আইনমন্ত্রীর ‘তদন্ত’ বক্তব্যে আরো একবার ভরসা রাখতে চাই। আশা করতে চাই যে সরকার সত্যিসত্যিই তদন্ত করে জনগণের সামনে সত্য প্রকাশ করবে। বিশেষ করে মানবাধিকার দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে ‘দেশের সংবিধান ও নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী তার সরকার প্রতিটি নাগরিকের মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা সমুন্নত রাখতে গত সাড়ে সাত বছর নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে’ বলে যে কথা বলেছেন তাতে আমরা আস্থা রাখতে চাই। তার সরকার ‘ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ বাস্তবায়নে দারিদ্র্য, ক্ষুধা, রোগ-ব্যাধি ও নিরক্ষরতা দূরীকরণে প্রতিশ্রুতিবদ্ধ’ জানিয়ে তিনি বলেছেন, এসব সমস্যার কারণেই মানবাধিকার ও মর্যাদা লংঘিত হয় এবং কতিপয় লোক মানবাধিকার ও সামাজিক ন্যায়-বিচারের পরিপূর্ণ উপভোগে বাধা সৃষ্টি করতে পারে। প্রধানমন্ত্রীর এ বক্তব্য খুবই যৌক্তিক বলে আমরা বিশ্বাস করতে চাই যে মানবাধিকার ও সামাজিক ন্যায়-বিচারের পরিপূর্ণ উপভোগে কেউ যেন বাধা সৃষ্টি করতে না পারে সেজন্য তার সরকার আরো সচেষ্ট হবে।

Tags: মানবাধিকার দিবস
Previous Post

প্রধানমন্ত্রীর ভারত সফর ফেব্রুয়ারিতে

Next Post

মেসির জোড়া গোলে বার্সার বড় জয়

Next Post

মেসির জোড়া গোলে বার্সার বড় জয়

ফুটবলকে এগিয়ে নিতে বাফুফের চার বছর মেয়াদি পরিকল্পনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT