চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানববন্ধন শেষ হতেই মুক্তিযোদ্ধা নির্যাতনকারী গ্রেফতার

নাসিমুল শুভ by নাসিমুল শুভ
7:52 অপরাহ্ন 15, মে 2016
in বাংলাদেশ
A A

চট্টগ্রামের মুক্তিযোদ্ধা মোফাজ্জেলুর রহমানের জমি দখলের চেষ্টা এবং তার
পরিবারের ওপর নেমে আসা নির্যাতনের প্রতিবাদে ঢাকায় আয়োজিত মানববন্ধনে
দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানানোর পরপরই ওই নির্যাতনকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রোববার বিকালে
জাতীয় প্রেসক্লাবের সামনে ‘মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি’ ব্যানারে এ
মানববন্ধনের আয়োজন করা হয়। কাঁধে কাঁধ মিলিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের পাশে
থাকার প্রত্যয় জানান আয়োজক ও অংশগ্রহণকারীরা। তবে মানববন্ধন শেষ হতে না
হতেই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলাকারী আবু সিদ্দিককে গ্রেফতারের খবর আসে।

মানববন্ধনে অন্যান্যদের সঙ্গে ছিলেন শহীদ আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ, অবস্কিউর ব্যান্ডের সাইদ হাসান টিপু।

স্বাধীনতার ৪৫ বছর পরও জাতির শ্রেষ্ঠ সন্তান এক মুক্তিযোদ্ধার জমি রক্ষার জন্য মানববন্ধন করতে হচ্ছে। এমন আক্ষেপের কথা জানান শহীদ কন্যা শাওন মাহমুদ।

মানববন্ধনে যোগ দেয়ার আগে শাওন সামাজিক মাধ্যম ফেসবুকে লেখেন, ‘২০১৬ সালে এসে মুক্তিযোদ্ধা পরিবারের ওপর নির্যাতনের প্রতিবাদে মানব বন্ধনে দাঁড়াতে হবে ভাবতেই লজ্জায় কুঁকড়ে উঠছি’।

মানববন্ধন থেকে জানানো হয়, চট্টগ্রামের মুক্তিযোদ্ধা মোফাজ্জেলুর রহমানের কেনা এক টুকরো জমি দখলের চেষ্টা করছে একটি প্রভাবশালী মহল। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলতাফ হোসেন চৌধুরীর প্রশ্রয়ে তার দারোয়ান আবু সিদ্দিক ও সহযোগীরা মুক্তিযোদ্ধার জমি দখলের পায়তারা  করছে বলে অভিযোগ করা হয়।

এমনকি জমির জন্য হয়রানি ও চাঁদা দাবির পর ওই মুক্তিযোদ্ধার মেয়েকেও রড-ইট দিয়ে মারধর করা হয়েছে বলে জানানো হয়। বর্তমানে মোফাজ্জেলুর রহমানের আহত মেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলাও দায়ের করা হয়।

মানববন্ধনে অভিযোগ করা হয়, সুস্পষ্ট প্রমাণ এবং মামলা দায়েরের পরও নির্লিপ্ত রয়েছে পুলিশ। পুলিশের এই নির্লিপ্ততার সুযোগে হামলাকারীরা ওই ঘটনার প্রত্যক্ষদর্শী এবং মুক্তিযোদ্ধার পরিবারকে হুমকি-ধমকি দিচ্ছে।

এই অবস্থায় আয়োজিত মানববন্ধনে মুক্তিযোদ্ধা মোফাজ্জেলুর রহমানের পরিবারের ওপর ন্যাক্কারজনক হামলা ও তাদের জমি দখলের চেষ্টার তীব্র নিন্দা জানানো হয়। সেই সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবি জানান মানববন্ধনকারীরা।

Tags: মুক্তিযোদ্ধা নির্যাতন
Previous Post

নজরদারিতে বিএনপির আরো কয়েক নেতা

Next Post

মতভেদ ভুলে এক সঙ্গে প্রযোজক-পরিবেশকদের দুই প্যানেল

Next Post

মতভেদ ভুলে এক সঙ্গে প্রযোজক-পরিবেশকদের দুই প্যানেল

মুস্তাফিজের হায়দরাবাদের দাপুটে জয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT