চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানবতাবিরোধী আসামীদের গ্রেফতারে মনিটরিং সেল

মাজহারুল হক মান্না by মাজহারুল হক মান্না
4:11 পূর্বাহ্ন 13, মে 2015
in অন্যান্য, শিক্ষা
A A

মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারাধীন ও সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেফতার করতে একটি মনিটরিং সেল গঠন করতে স্বরাষ্ট্র সচিব ও পুলিশের আইজিকে স্বতঃপ্রণোদিত হয়ে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-১। আদেশ পাওয়ার ১৫ দিনের মধ্যে ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তার নেতৃত্বে গঠিত কমিটিকে ৪০ দিন পর পর প্রতিবেদন দিতে বলেছেন আদালত।

পলাতকদের গ্রেফতার করতে না পারায় আইনশৃঙ্গলা বাহিনীর প্রতি অসন্তোষ প্রকাশ করে ট্রাইব্যুনাল বলেছেন অনুপস্থিতিতে বিচার হলে ন্যায় বিচার ব্যাহত হতে পারে।

১২ মে যশোরের ১১ রাজাকারের বিরুদ্ধে পরোয়ানা জারির পর বিল্লাল হোসেন, ওজিয়ার মোড়ল, আকরাম হোসেনকে গ্রেফতার করে হাজির করার পর তাদের কারাগারে পাঠান ট্রাইব্যুনাল-১। এর পরেই ট্রাইব্যুনাল বাকিদের গ্রেফতার কেন করা যায়নি তা জানতে চান প্রসিকিউটর ও তদন্ত সংস্থার সমন্বয়কের কাছে। তাদের বক্তব্য শোনার পর আদালত বলেন মানবতাবিরোধী অপরাধের মামলায় ওই আসামীরা ছাড়াও বিচারাধীন আসামী ক্যাপ্টেন নাসির, হাসান আলী এবং সাজাপ্রাপ্ত খোকন রাজাকার, আবদুল জব্বার পলাতক থাকলেও তাদেরসহ অন্যদের গ্রেফতারে আইন শৃঙ্খলাবাহিনীর মধ্যে সমন্বয়হীনতা ও শৈথল্যতা আছে বলে মন্তব্য করেন। এ নিয়ে ট্রাইব্যুনাল স্বতঃপ্রণোদিত হয়ে আদেশ দেন।

অ্যাডভোকেট সুলতান মাহমুদ বলেন, ট্রাইব্যুনাল একটি সুয়োমুটো আদেশ দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিকে বলেছেন আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থাকে নিয়ে একটি মনিটরিং সেল গঠনের জন্য। যেন মানবতাবিরোধী অপরাধে যতগুলো গ্রেফতারি পরোয়ানা আছে তা যেন যথাযথভাবে কার্যকর হয়।

তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান ট্রাইব্যুনালের কাছে আসামীদের গ্রেফতারের বিষয়ে পর্যবেক্ষণ দেওয়ার মৌখিক আবেদন জানানোর বিষয়ে কথা বলেন তিনি।

তিনি বলেন, যদি একটি মনিটরিং কমিটি গঠন হয় তাহলে অবস্থার কিছুটা পরিবর্তন হতে পারে। তবে তিনি মনে করেন এটি সবসময় কাজে লাগবেনা। কারণ তদন্তচলাকালীন একটি আসামীকে গ্রেফতার করা একটি তদন্ত কার্যক্রমের মধ্যে পড়ে।

এর পরেই কিশোরগঞ্জের রাজাকার আইনজীবী শামসুদ্দিন আহমেদ ও পলাতক ক্যপ্টেন নাসির, রাজাকার কমান্ডার আব্দুল মান্নানসহ ৫ জনের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-১। পরে পলাতকদের বিষয়ে ৩১ মে প্রতিবেদন দিতে নির্দেশ দেন আদালত।

Previous Post

খাবার ও পানি দিলেও অভিবাসীদের ঢুকতে দেবে না মালয়েশিয়া-ইন্দোনেশিয়া

Next Post

সালাহ উদ্দিনকে যেমন দেখলেন বাংলাদেশী পর্যটক

Next Post

সালাহ উদ্দিনকে যেমন দেখলেন বাংলাদেশী পর্যটক

চ্যানেল আইয়ে ভূমিকম্পের ভয়াল স্মৃতির স্মারক ‘হলিডে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT