চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানবতাবিরোধী অপরাধ: খুলনার সাতজনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন

নাসিমুল শুভ by নাসিমুল শুভ
12:38 অপরাহ্ন 08, আগস্ট 2017
in আদালত
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে খুলনার বটিয়াঘাটা থানার সাতজনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেয়া হয়েছে।

মঙ্গলবার সকালে ট্রাইব্যুনালের তদন্তকারী কর্মকর্তা অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. হেলালউদ্দিন সাত ভলিউমের ১ হাজার ২৭ পাতার এই প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেন।

প্রাথমিকভাবে মামলায় মোট ৮ জন আসামী থাকলেও একজন মারা যাওয়ায় তাকে বাদ দিয়ে বাকি সাতজনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়।

মামলার আসামীরা হলেন: আমজাদ হোসেন হাওলাদার (৭৫), মো. মোজাহার আলী শেখ (৬৫), সহর আলী সরদার (৬৫), মো. আতিয়ার রহমান শেখ (৭০), মো. মোতাসিন বিল্লাহ (৮০), মো. কামাল উদ্দিন গোলদার (৬৬), মো. নজরুল ইসলাম (৬০)। এদের মধ্যে নজরুল ইসলাম পলাতক রয়েছেন।

অভিযুক্তদের বিরুদ্ধে নির্যাতন, হত্যা, অপহরণ, লুণ্ঠন এবং অগ্নিসংযোগের মোট ৪ টি অভিযোগ আনা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে ৩ মুক্তিযোদ্ধাসহ ৮ জনকে হত্যা, ৪ থেকে ৫টি বাড়ির মালামাল লুণ্ঠন এবং অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার ধানমণ্ডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তদন্তের সারমর্ম তুলে ধরেন সংস্থার জ্যেষ্ঠ সমন্বয়ক সানাউল হক।


তিনি বলেন,‘আমজাদ হোসেন হাওলাদার তদন্ত প্রতিবেদনে উল্লেখিত চারটি অপরাধেই অভিযুক্ত হয়েছেন। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ে কনভেনশন মুসলিম লীগ এবং পরবর্তীতে জামায়াতের সমর্থক ছিলেন। অন্য ৬ আসামীও মুক্তিযুদ্ধকালে কনভেনশন মুসলিম লীগ এবং জামায়াতে ইসলামীর সমর্থক ছিলো।’

অভিযুক্তরা খুলনার বটিয়াঘাটা এলাকায় হিন্দু সম্প্রদায়ের ওপর চালানো অমানবিক আক্রোশের চিত্র উঠে এসেছে ট্রাইব্যুনালের ৫৩ তম এই প্রতিবেদনে।

ট্রাইব্যুনালের সমন্বয়ক বলেন,‘খুলনা-বাগেরহাট অঞ্চলে ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর সরাসরি অংশগ্রহণ ছাড়াও এমনিতেই রাজাকাররা স্বপ্রণোদিতভাবে হিন্দু সম্প্রদায়ের ওপর বর্বর আক্রমণ চালিয়েছে।’

আসামীদের বিরুদ্ধে আনা চারটি অভিযোগেও এই নিষ্ঠুরতা ফুটে উঠেছে।খুলনার সাতজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের চূড়ান্ত প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

১ নম্বর অভিযোগ
১৯৭১ সালের ১০ অগাস্ট আমজাদ হোসেন হাওলাদার সহ ৪-৫জন রাজাকার বটিয়াঘাটার মাছালিয়া গ্রামের শান্তি লতা মন্ডলের বাড়িতে হামলা চালিয়ে বিনোদ মন্ডলকে অবৈধভাবে আটক, নির্যাতন, অপহরণ ও গুলি করে হত্যা করে।

২ নম্বর অভিযোগ
৭১ এর ১৫ অক্টোবর আসামীরা বটিয়াঘাটার পূর্বহালিয়া গ্রামের চাপরাশী বাড়িতে হামলা চালিয়ে নিরস্ত্র হরিদাস মজুমদারকে অবৈধভাবে আটক, নির্যাতন ও গুলি করে হত্যা করে।

৩ নম্বর অভিযোগ
মুক্তিযুদ্ধ চলাকালে ২১ অক্টোবর আসামীরা হিন্দু সম্প্রদায়কে নিশ্চিহ্ন করতে বটিয়াঘাটার সুখদাড়া গ্রামে হামলা চালিয়ে নিরীহ নিরস্ত্র হিন্দু সম্প্রদায়ের ৪ জনকে হত্যা, ৪-৬টি বাড়ির মালামাল লুণ্ঠন এবং অগ্নিসংযোগ করে।

৪ নম্বর অভিযোগ
৭১ এর ২৯ নভেম্বরে এই আসামীরা বটিয়াঘাটার বারোআড়িয়া গ্রামে হামলা চালিয়ে মুক্তিযোদ্ধা জ্যোতিষ মন্ডল এবং আব্দুল আজিজকে গুলি করে হত্যা করে।

খুলনার রাজাকার তালিকা, ট্রেনিং তথ্যাদি এবং সংবাদপত্রের তথ্যের ভিত্তিতে আসামীদের বিরুদ্ধে ২০১৫ সালের ১৫ নভেম্বর এই মামলার তদন্ত শুরু হয়। মামলায় সাক্ষীর সংখ্যা ৪১ জন।

 

Tags: মানবতাবিরোধী অপরাধ
Previous Post

গানে ফিরছেন খালিদ

Next Post

১৯৭১ সালের সেই ১২ লাখ রুপি ফেরত দিক সরকার: আব্দুল জব্বারের স্ত্রী

Next Post
আব্দুল জব্বার

১৯৭১ সালের সেই ১২ লাখ রুপি ফেরত দিক সরকার: আব্দুল জব্বারের স্ত্রী

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জের রিটের শুনানি মুলতবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT