মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ফুলবাড়িয়ায় হাজি আমজাদ আলী (৮৮) ও রিয়াজ ফকিরকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার কেশরগঞ্জ ও ভালুকজান গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার মামলার প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।
পুলিশ সুপার মইনুল হক জানান, বুধবার সকালে আসামীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।






