চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে আন্তর্জাতিক সম্মেলনের উদ্যোগ

মাজহারুল হক মান্না by মাজহারুল হক মান্না
6:06 অপরাহ্ন 24, অক্টোবর 2017
in আদালত
A A
মানবতাবিরোধী অপরাধের বিচার

মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে আগামী বছরের মার্চে প্রথমবারের মতো আন্তর্জাতিক সম্মেলন করার উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থা। এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রায় ১ ঘন্টা রুদ্ধদার বৈঠক করেন তারা।

এতে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, জেয়াদ আল মালুম, শাহিদুর রহমানসহ আরও কয়েকজন। অপরদিকে তদন্ত সংস্থার পক্ষে ছিলেন প্রধান সমন্বয়ক আবদুল হান্নান খান ও সহ সমন্বয়ক সানাউল হক। বৈঠক শেষে এ নিয়ে শীর্ষ ব্যক্তিরা কোন মন্তব্য করেননি।

তবে উপস্থিত থাকা প্রসিকিউটর শাহিদুর রহমান বলেন, তারা সম্মেলন করা নিয়ে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী অনুমতি পেলে ওই সম্মেলন করার বিষয়ে তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। মানবতাবিরোধী অপরাধের বিচারের সাথে আন্তর্জাতিকভাবে জড়িত বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানাবেন তারা।

শাহিদুর রহমান বলেন, এই সম্মেলনের উদ্দেশ্য আন্তর্জাতিক আইন মেনে দেশিয় ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের বিচার হয়েছে তা সবাইকে আরও ভালোভাবে জানানো। এজন্য আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সহযোগিতাও চাওয়া হবে।

প্রসিকিউশনের সিনিয়র সদস্য সৈয়দ হায়দার আলীর কাছে বৈঠকের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না। কারণ তাকে ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। তবে সিনিয়র সদস্য হিসেবে তাকে বলা উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।

Previous Post

সৈয়দ আশরাফের বনানীর বাড়ি বিক্রি নিয়ে মিথ এবং আসল তথ্য

Next Post

মিয়ানমারকে দেয়া সামরিক সহযোগিতা স্থগিত করছে যুক্তরাষ্ট্র

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারকে দেয়া সামরিক সহযোগিতা স্থগিত করছে যুক্তরাষ্ট্র

মিয়ানমার সেনা কর্মকর্তাদের সঙ্গে একজন নারী ও একজন যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের সেনা কর্মকর্তাদের জন্য দরোজা বন্ধ করলো যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT