চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাধ্যমিক শিক্ষার উন্নয়নে ৫২০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:52 অপরাহ্ন 10, আগস্ট 2018
in অর্থনীতি
A A

দেশের মাধ্যমিক শিক্ষা ও শিক্ষার্থীদের মানোন্নয়নে ঋণ ও মঞ্জুরি হিসেবে ৫২০ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। এই ঋণ দেবে বিশ্বব্যাংকের ঋণদাতা সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এসোসিয়েশন (আইডিএ)।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের একজন কর্মকর্তা বাসস’কে বলেন, এই সহায়তার মধ্যে ৫১০মিলিয়ন ডলার হবে ঋণ ও ১০ মিলিয়ন ডলার মঞ্জুরি। এতে ট্রান্সফর্মিং সেকেন্ডারি এডুকেশন ফর রেজাল্টস (টিএসইআর)’ শীর্ষক এই প্রকল্পে ৬ষ্ঠ থেকে দ্বাদশ পর্যন্ত ১৩ মিলিয়ন শিক্ষার্থী উপকৃত হবে। এছাড়া পাঠদান ও শিক্ষার্থীদের মেধার বিকাশ হবে। বিশেষ করে এ প্রকল্পে ছাত্রী ও গরীব শিক্ষার্থীরা উপকৃত হবে।

এ প্রকল্প শিক্ষার উন্নয়নে পাঠ্যসূচির আধুনিকায়ন পেশাগত দক্ষতা বৃদ্ধি ও শিক্ষকদের জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি শিক্ষা উপকরণ ও পরীক্ষা সংস্কারে সহায়তা করবে।

এই প্রকল্প চুক্তি ১৩ আগস্ট শেরে বাংলানগরে এনইসি-২ সম্মেলন কক্ষে সাক্ষর হবে বলে ইআরডি কর্মকর্তা জনিয়েছেন।

ইআরডি সচিব কাজী শফিকুল আজম ও বিশ্বব্যাংক কান্ট্রি ডিরেক্টর কিমিয়াও ফান এ চুক্তিতে সাক্ষর করবেন।

সুদমুক্ত ৬ বছর রেয়াতে শূন্য দশমিক ৭৫ শতাংশ সার্ভিস চার্জে ৩৮ বছরে এই ঋণ পরিশোধ করতে হবে।

বিশ্বব্যাংক ১৯৯৩ সালে বিশ্বব্যাপী পরিচিত এক উদ্ভাবনী বৃত্তি প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে মাধ্যমিক শিক্ষার উন্নয়নে কাজ শুরু করে। এতে মেয়েদের ভর্তির হার ব্যাপকভাবে বৃদ্ধি পায়। বর্তমানে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষায় সমতা অর্জনে বিশ্বে নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের দেশগুলোর মধ্যে অন্যতম।

এর পরবর্তী চ্যালেঞ্জ হচ্ছে, শিক্ষার মানোন্নয়ন এবং গরীব ছেলে-মেয়েদের দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা সমাপনে সহায়তা করা।

Tags: ইআরডিবিশ্বব্যাংকবিশ্বব্যাংকের ঋণমাধ্যমিক শিক্ষা
Previous Post

বিএনপি নেতারা এখন বেপরোয়া চালকদের মতো: কাদের

Next Post

বার্সার ‘নেতা’ মেসি

Next Post

বার্সার ‘নেতা’ মেসি

চট্টগ্রাম জেলার মানচিত্র ও চ্যানেল আই লোগো, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে পড়ে শিশুসহ তিন জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT