চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাধুরীর অনুরোধে ‘সঞ্জু’ থেকে বাদ দেওয়া হল সেই দৃশ্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:21 অপরাহ্ন 05, জুন 2018
in বিনোদন
A A

১৯৯১ সালের গোড়ার দিকের ঘটনা। তখন ‘সাজন’ ছবির শুটিং করছিলেন সঞ্জয় ও মাধুরী।  শুটিংয়ের মাধ্যমেই একে অপরের কাছে আসা, আর এ থেকেই যে কখন তা প্রেমে রূপ নিয়েছে দুজনের কেউই তা বুঝতে পারে নি। তবে এ প্রেম নিয়ে দুজনের কেউই তখন মুখ না খুললেও পরবর্তীতে তা জানার কেউ আর বাকি থাকে না। তবে শেষমেশ টেকেনি আর সে সম্পর্ক।

এত বছর পর এবার সেই প্রেম নিয়েই বিপাকে পড়েছেন মাধুরী। সঞ্জয় দত্তের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘সঞ্জু’। সঞ্জয় দত্তের জীবনের নানা জানা-অজানা কাহিনি নিয়ে ছবির চিত্রনাট্য সাজিয়েছেন রাজকুমার হিরানি। পরিচালনাও করছেন তিনি। বাস্তবের এ কাহিনিতে রয়েছে অনেক বিতর্কিত বিষয়ও।

শোনা গেছে, ছবির এক জায়গায় জেল থেকে মাধুরী দীক্ষিতকে ফোন করেন সঞ্জয় দত্ত। ফোনটি ধরেছিলেন মাধুরীর মা। স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তার মেয়ে সঞ্জয়ের সঙ্গে কোনও সম্পর্ক রাখতে চান না। তিনি যেন আর যোগাযোগ করার চেষ্টা না করেন।

এই দৃশ্যের কথা শুনেই নাকি ব্যস্ত হয়ে ওঠেন মাধুরী। পরিচালককে ফোন করে ওই দৃশ্য বাদ দেয়ার অনুরোধ জানান। সে অনুরোধ রেখেই ছবি থেকে মাধুরীর দৃশ্যটি বাদ দেয়া হয়েছে।

তবে এমন অনেক দৃশ্যের ঝলক ‘সঞ্জু’ ছবির ট্রেলারে রয়েছে, যা ভবিষ্যতে বিতর্কের সৃষ্টি করতে পারে বলেই মনে করছেন অনেকে। তবে ট্রেলারে বাজিমাত করেছেন রণবীর কাপুর, সোনম কাপুর, ভিকি কৌশল।

এদিকে দুই দশক পর ফের এক ছবিতে কাজ করছেন মাধুরী-সঞ্জয়। করণ জোহরের ‘কলঙ্ক’-তে দেখা যাবে দু’জনকে। যদিও প্রথমে ছবিতে অভিনয় করার কথা ছিল শ্রীদেবীর। কিন্তু তাঁর আকস্মিক প্রয়াণের পর করণের অফার ফেলতে পারেননি মাধুরী। সঞ্জয় ও মাধুরী দুজনেই নিজ সম্মতিতেই চুক্তিবদ্ধ হয়েছেন ‘কলঙ্ক’ ছবিতে । ইতিমধ্যেই ছবিটির শুটিংও শুরু হয়ে গিয়েছে।

১৯৯৭ সালে ‘মহাত্মা’নামের একটি সিনেমায় সর্বশেষ সঞ্জয়-মাধুরীকে একসঙ্গে দেখা যায়। এরপর তারা আর একসঙ্গে সিনেমায় অভিনয় করেননি। মুম্বাই বোমা হামলার ঘটনায় সঞ্জয়ের নাম সামনে আসার পরই সঞ্জয় থেকে দূরে সরে যান মাধুরী।

Tags: মাধুরী দীক্ষিতরণবীর কাপুরসঞ্জু
Previous Post

আলোকিত স্থাপনা: আল ফাতেহ গ্র্যান্ড মসজিদ

Next Post

যে কারণে টাইগারদের কোচের দৌড়ে এগিয়ে রোডস

Next Post

যে কারণে টাইগারদের কোচের দৌড়ে এগিয়ে রোডস

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

‘জেএসসি-জেডিসি’র নতুন মানবন্টনে শিক্ষার্থীদের বাড়তি চাপ কমছে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT