চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদ্রিদ ওপেন জিতলেন নাদাল-জোকোভিচকে হারানো আলকারাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:27 পূর্বাহ্ন 09, মে 2022
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
নাদাল মাদ্রিদ ওপেনের ট্রফি হাতে নিয়ে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একুশ বারের গ্র্যান্ড স্লাম জয়ী রাফায়েল নাদালকে হারিয়ে মাদ্রিদ ওপেনের সেমিফাইনালে উঠে সবাইকে চমকে দিয়েছিলেন কার্লোস আলকারাজ। সেমিফাইনালে নোভাক জোকোভিচকে হারিয়ে স্বপ্নযাত্রার পথে আরও এক ধাপ এগিয়ে যান স্প্যানিশ সেনসেশন। শেষ পর্যন্ত আলেক্সান্ডার জভেরেভকে হারিয়ে আসরের শিরোপাটাই জিতে নিলেন আলকারাজ।

গত রোববার আরন্তক্সা সানচে স্টেডিয়ামে হওয়া ফাইনালে আলকারাজ জার্মানির টেনিস তারকা ও ছেলেদের এককের তিন নম্বরে থাকা জভেরেভকে পাত্তাই দেননি। ৬-৩ ও ৬-১ ব্যবধানে সেট জিতে নিয়ে ট্রফি হাতে আনন্দে ভাসেন ১৯ বছর বয়সী উদীয়মান তারকা।

গত বছর প্রথমবারের মতো মাদ্রিদ ওপেন খেলেছিলেন আলকারাজ। এ বছর ট্রফিটাই জিতে নিলেন। টুর্নামেন্টে দুর্দান্ত খেলা এই খেলোয়াড় ম্যাচ শেষে জানান নিজের প্রতিক্রিয়া।

‘গত বছর আমি প্রথমবারের মতো এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছিলাম। সেরা খেলোয়াড়দের বিরুদ্ধে খেলছি। মাস্টার্স ১০০০-এ খেলছি এবং অনেক কিছু শিখেছি। এখন বিষয়টা ভিন্ন। কোর্টে আত্মবিশ্বাসের সঙ্গে এটাই উপলব্ধি করে যাই, যেকোনো মুহূর্তে আমি জিততে পারবো।’

নাদাল ও জোকোভিচকে হারানোর পর জভেরেভকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন হওয়া নিয়ে তিনি বলেন, ‘ইতিহাসের সেরা দুই খেলোয়াড়ের পর বিশ্বের তিন নম্বর জভেরেভকে হারানো। তিনি একজন দুর্দান্ত খেলোয়াড়। আমি বলবো এটাই আমার জীবনের সেরা সপ্তাহ।’

যদিও এই মুহূর্তে নিজেকে সেরা খেলোয়াড় মানতে নারাজ আলকারেজ। ঘরের কোর্টে পরিচিত পরিবেশে খেলেই সেরা তারকাদের হারানোর কথাটিও বলতে ভুল করেননি। পা মাটিতে রেখেই জানিয়ে দিলেন বাস্তবতা, বোঝালেন নিজের ভাবনার পরিপক্কতা।

‘র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে রয়েছেন জোকোভিচ। আমি বার্সেলোনায় জিতিনি। মাদ্রিদে জোকোভিচ এবং রাফাকে পরাজিত করে আমি নিজেকে বিশ্বের সেরা খেলোয়াড় হিসাবে বিবেচনা করবো, ব্যাপারটা এমন নয়। আমি মনে করি আগামীকাল ৬ নম্বরে থাকবো। আমার সামনে এখনও পাঁচজন সেরা খেলোয়াড় আছেন।’

Tags: আলকারাজজভেরেভজোকোভিচনাদালমাদ্রিদ ওপেনলিড স্পোর্টস
Previous Post

নিখোঁজের ৩৪ ঘণ্টা পর ৪ কিশোরী উদ্ধার

Next Post

বাড়ি নয়, এ যেন গাছবাড়ি

Next Post
গাছের মতো গাছে ঢেকে থাকা বাড়ি, প্রকৃতি ও স্থাপত্যের অনন্য সংমিশ্রণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাড়ি নয়, এ যেন গাছবাড়ি

বিদ্যুতের খুঁটি ও তারের দিয়ে বিদ্যুৎ সরবরাহের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

কুপি-হারিকেনের দুর্গম চরে এখন বিদ্যুতের আলো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT