চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদ্রিদে ‘শেষ সম্পর্ক’ও মুছে ফেললেন রোনালদো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:27 অপরাহ্ন 18, জুলাই 2018
in ফুটবল, স্পোর্টস
A A

শেষ চিহ্ন বলতে কেবল টিকে ছিল ৪৫ লাখ দামের বিলাসবহুল বাড়িটি। পর্তুগিজ সংবাদ মাধ্যম করিও ডো মানহা বলছে, সেই বাড়িটাও বিক্রি করে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে স্পেনের সঙ্গে শেষ সম্পর্কটুকুও ছিন্ন হয়ে গেল সিআর সেভেনের।

ব্যবসায়িক বুদ্ধি এমনিতেই বেশ ভালো রোনালদোর। বাড়ি বিক্রির সময় আরও একবার সেটার নমুনা মিলল। ম্যানচেস্টারের নাম প্রকাশে অনিচ্ছুক কোনো এক মালিক বাড়িটি কিনে নিয়েছেন ২ কোটি ইউরোতে। তাতে লাভ হয়েছে প্রায় ৪গুণ! ২০০৯ সালে ম্যানইউ থেকে রিয়াল মাদ্রিদে এসে এই বাড়িটি কিনেছিলেন তখনকার বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।

তবে রোনালদোর বাড়ি বিক্রির পেছনে অন্যতম কারণ হিসেবে স্পেন ট্যাক্স কর্তৃপক্ষের ঝামেলার সংযুক্তিও আছে বলে মনে করছে করিও ডো মানহা। একটা সময় মাথার ভেতর টিউমার হয়ে থাকা ট্যাক্সের জরিমানা দিতে এই বাড়ি বিক্রি করা হচ্ছে বলে ধারণা সংবাদ মাধ্যমটির।

একইভাবে রোনালদোর লটবহর থেকে কমছে গাড়ির সংখ্যাও। মোট ২২টি বিলাসবহুল গাড়ীর মালিক পর্তুগিজ মহাতারকা। মাতৃভূমি পর্তুগাল ও নতুন আবাস তুরিনে কিছু গাড়ি রেখে বাকিগুলো বিক্রি করে দিচ্ছেন সিআর সেভেন।

স্পেনের সঙ্গে একবারেই সম্পর্ক শেষ যাচ্ছে এমনটাও আবার বলা যাচ্ছে না। বিলাসবহুল হোটেল নির্মাণকারী প্রতিষ্ঠান পেস্টানা গ্রুপের সঙ্গে যৌথভাবে মাদ্রিদে একটি হোটেল নির্মাণ করার কথা আছে রোনালদোর। বান্ধবী জর্জিনা রদ্রিগেজ ও চার সন্তানেরও জন্ম এই স্পেনে। তাই সঙ্গী ও সন্তানদের কথা চিন্তা করে হয়ত ভবিষ্যতে এখানেই ফিরতে পারেন রিয়ালকে চার চ্যাম্পিয়ন্স লিগ জেতানো ক্রিস্টিয়ানো।

Tags: ক্রিস্টিয়ানো রোনালদোলিড স্পোর্টস
Previous Post

বাঁচতে হলে সবুজের বিকল্প নাই

Next Post

হুমায়ূনহীন ৬ বছর

Next Post

হুমায়ূনহীন ৬ বছর

গ্রিজম্যানকে স্বাগত জানাতে প্রস্তুত উরুগুয়ে প্রেসিডেন্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT