চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারা বিশ্বেই মাদক বিরোধী অভিযানে ফায়ারিং হয়ে থাকে: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:31 অপরাহ্ন 09, জুন 2018
in অপরাধ
A A

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন: যেখানে মাদক আছে, সেখানেই অবৈধ অস্ত্র, অবৈধ টাকা। তাই মাদকের বিরুদ্ধে অভিযানে গেলে ফায়ারিং হবেই, তবে আমরা কাউকে হত্যা করছি না।

শনিবার দুপুরে রাজধানীর বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে ‘মাদকবিরোধী অভিযান ও সামাজিক দৃষ্টিভঙ্গি’ শীর্ষক গোলটেবিল আলোচনায় যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: সারা বিশ্বেই মাদক বিরোধী অভিযানে ফায়ারিং হয়ে থাকে। আমরা কাউকে হত্যা করছি না। সেটা আমাদের উদ্দেশ্যও নয়। আমাদের পাঁচটি গোয়েন্দা সংস্থা আলাদা আলাদা তালিকা করেছে। যাদের নাম কমন পড়েছে, তাদের কাছে যাচ্ছে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন: কেউ আইনের ঊর্ধ্বে নয়। যদি কাউকে হত্যা করা হয় তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা কাউকে হত্যা করছি না। আমাদের দেশ, তরুণ ও যুব সমাজকে বাঁচাতে আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। যেকোনো মূল্যে এই যুদ্ধে আমাদের জয়ী হতে হবে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে জানিয়ে মন্ত্রী বলেন: ‘বাংলাদেশের মানুষ এই অভিযানকে স্বাগত জানিয়েছে। তারা অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করছেন।’

একরাম হত্যা সম্পর্কে মন্ত্রী বলেন: এ বিষয়ে তদন্ত হচ্ছে। একরাম নির্দোষ হলে দায়ী ব্যক্তিরা শাস্তি পাবেন।

চলমান অভিযান সম্পর্কে মন্ত্রী আরও বলেন: আমরা অলআউট যুদ্ধে গেছি। এ যুদ্ধে জিততে হবে। আমরা বর্ডার সিল করেছি। কোস্টগার্ডকে শক্তিশালী করছি, আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়াচ্ছি, অপরাধীদের বিচারের সম্মুখীন করছি। আমরা বলেছি, কাউকে মাদকের ব্যবসা করতে দেবো না।

অভিযান সম্পর্কে সমালোচনার জবাবে তিনি বলেন: আমাদের কারাগারের ধারণক্ষমতা ৩৫ হাজার। সেখানে বর্তমানে আছে ৮৬ হাজার ৩৬৯ জন। এর ৪৪ ভাগই মাদক মামলার আসামি। আমরা প্রকৃত দোষীদের ধরতে আইন সংশোধন করছি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক জামাল উদ্দীন আহমেদ গোলটেবিল সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটির উপস্থাপনা করেন জিল্লুর রহমান।

Tags: মাদক বিরোধী অভিযানলিড নিউজ
Previous Post

ইএসপিএন বিশ্বকাপ সেরা একাদশে মেসি-রোনালদো

Next Post

‘টানা খেলার মধ্যে রাখলে মেয়েরা আরও সাফল্য আনবে’

Next Post

‘টানা খেলার মধ্যে রাখলে মেয়েরা আরও সাফল্য আনবে’

পানীয় রেসিপি: তরমুজ পুদিনা পাতার শরবত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT