চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদক এমন অঘটনও ঘটাতে পারে

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
6:43 অপরাহ্ন 05, ডিসেম্বর 2018
in সম্পাদকীয়
A A

রাজধানীর বাংলামোটর এলাকায় ঘটে গেল নৃশংস এক ঘটনা। মাদকের ভয়াবহ থাবা থেকে রেহাই পায়নি একটি শিশুসন্তানও। বাংলামোটরের লিংক রোডের খোদেজা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উল্টো দিকের ১৬ নম্বর বাড়ির ভেতর থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বেলা ১টা ৫০ মিনিটে ওই শিশুর পিতা নুরুজ্জামান কাজলকে আটক করে শাহবাগ থানার দিকে নিয়ে যাওয়া হয়।পরিবারের সদস্যরা জানান, এলাকায় বেশ সুনাম রয়েছে কাজলদের পরিবারের। কিন্তু কাজলের আচার-আচরণের জন্য পরিবারের সদস্যরা তার ওপর বিরক্ত ছিলেন।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তার নির্যাতন সহ্য করতে না পেরে মাস খানেক আগে তার স্ত্রী বাড়ি ছেড়ে চলে গেছেন। স্বামীর নির্যাতনের মুখে তার স্ত্রীকে উদ্ধার করে এলাকাবাসী।

এরকম আস্বাভাবিক ঘটনার জন্য মূলত দায়ী কাজলের মাদকাসক্তি। মাদক তাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে তিনি নিজের শিশুসন্তানকে হত্যা করে জীবিত শিশুকে জিম্মি করতেও তিনি কুণ্ঠাবোধ করেননি।

দেশের প্রচলিত আইনে মাদক সেবনের বিরুদ্ধে তেমন কোন জোরালো আইন নেই। ফলে ঘরে ঘরে এমন মাদকাসক্ত মানুষের সংখ্যা বেড়েই চলেছে। এবং এ কারণে নিত্য ঘটে যাচ্ছে নানান অঘটন। আমাদের মনে আছে পুলিশ কর্মকর্তার মেয়ে ঐশী মাদকাসক্ত হয়ে নৃশংসভাবে খুন করেছিল তার বাবা মাকে। ঐশী মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়ে এখন কারাগারে আছে।

মাদক যে কত বড় ভয়াবহ বিপর্যয় নিয়ে আসতে পারে পারিবারিক ও সামাজিক জীবনে ঐশীর ঘটনা এবং সর্বশেষ এই শিশু হত্যা ও জিম্মির ঘটনা না ঘটলে আমাদের সমাজের চোখ খুলত না।

রাষ্ট্রীয়ভাবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেও কোনো সমাধান হয়নি। এজন্য সামাজিক আন্দোলনও জরুরি। আমরা মনে করি, রাষ্ট্রীয় উদ্যোগের সঙ্গে সামাজিকভাবেও মাদকাসক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এখনই জরুরি।

Tags: মাদকসম্পাদকীয়
Previous Post

গ্রেপ্তার-হয়রানি বন্ধে ব্যবস্থা নিতে সিইসি’কে বিএনপির চিঠি

Next Post

‘প্রতিটা সম্মাননা প্রাপ্তির খবরই আমার জন্য গর্বের’

Next Post

‘প্রতিটা সম্মাননা প্রাপ্তির খবরই আমার জন্য গর্বের’

বিএনপি ও ঐক্যফ্রন্টের ইশতেহার কি একই হবে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT