চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদকাসক্ত বখাটের হামলায় স্কুল ছাত্রী নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:02 অপরাহ্ন 27, মে 2016
in বাংলাদেশ
A A

বখাটের হামলায় প্রাণ হারালো দশম শ্রেণীর শিক্ষার্থী। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর কলেজ মোড়ে এই ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম কনিকা(১৫)। সে মহিপুর গ্রামের লক্ষণ সেনের মেয়ে এবং মহিপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।

এঘটনায় মাদকাসক্ত বখাটে আব্দুল মালেকের হামলায় আহত হয়েছে আরও ৩ ছাত্রী। আহতরা হচ্ছে, একই শিক্ষাপ্রতিষ্ঠানের তানজিলা খাতুন, মরিয়ম খাতুন ও তারমিন খাতুন। হামলাকারী আব্দুল মালেক(২২)কে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা ও পুলিশ জানায়, শুক্রবার সকাল ৯টার দিকে টিউশনি শেষে বাড়ি ফেরার পথে কনিকা, তানজিলা, মরিয়ম ও তারমিনের পথ রোধ করে বখাটে মালেক। তারপর হাতে থাকা হাসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। কনিকাকে উপর্যুপরী হাসুয়া দিয়ে কুপিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা মালেককে আটক করে পুলিশে সোপর্দ করে।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। আহতদের একজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম নিহত ও আহতের ঘটনার সত্যতা স্বীকার করে জানান হামলার ব্যাপারে সঠিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

Tags: নিহত
Previous Post

পার্পল ক্যাপের প্রকৃত দাবিদার মুস্তাফিজ

Next Post

নড়াইলে ইউপি নির্বাচনী সংঘর্ষে গুলিবিদ্ধ ১০

Next Post

নড়াইলে ইউপি নির্বাচনী সংঘর্ষে গুলিবিদ্ধ ১০

শপথ নিলেন মমতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT