চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাত্র কয়েক ঘণ্টায় বদলে গেলো বিশ্বের শীর্ষ ধনীর নাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:06 পূর্বাহ্ন 28, জুলাই 2017
in অর্থনীতি, তথ্যপ্রযুক্তি
A A

শেয়ার বাজারে হঠাৎ উত্থানে বিলগেটসকে টপকে অল্প সময়ের জন্য ফোর্বসের করা বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় এক নম্বরে এসেছিলেন জেফ বেজোস। আবার তাকে টপকে তালিকার এক নম্বর আসনে বসেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা।

কারণ বেজোসের মালিকানাধীন অ্যামাজনের শেয়ারের দর আবার নেমে গেছে।

তালিকায় পরিবর্তন আসার আগে বিবিসি নিউজের অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার অ্যামাজনের শেয়ার মূল্য ২ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পাওয়ায় বিল গেটসের চাইতে ৫০০ মিলিয়ন বেশি সম্পদ নিয়ে শীর্ষ ধনী এখন বেজোস। তিনি অ্যামাজানের ১৭ শতাংশ শেয়ারের মালিক। যার মূল্য ৫০০ বিলিয়ন ডলারের বেশি।’

এর ২ ঘণ্টা পর শিরোনামসহ সংবাদ প্রতিবেদনের শুরুতে সংশোধন এনে নতুন শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে বিবিসি।

ফোর্বস তালিকায় পরিবর্তন আসায় এই শিরোনামও বদলে যায়

বেজোসের অবশ্য হতাশ হওয়ার কিছু নেই। এর আগে খুব অল্প সময়ের জন্য বিশ্ব ধনীদের তালিকায় দুই দিনের জন্য এক নম্বরে চলে এসেছিলেন স্প্যানিশ ফ্যাশন ইন্ডাস্ট্রির ‘বস’ এবং ইনডিটেক্সের মালিক আমানচিও ওরতেগা।

অ্যামাজনের জেফ বেজোস
ওয়াল স্ট্রিটের চাকরি ছেড়ে অ্যামাজন প্রতিষ্ঠা করেন জেফ বেজোস। ১৯৯৪ সালে অনলাইনে বই বিক্রির মধ্য দিয়ে শুরু অ্যামাজনের পথচলা। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। মানুষের দরজায় পৌঁছে যাওয়ার মিশনে সফল হয়ে অ্যামাজন আজ সবচেয়ে বড় অনলাইন শপিং সাইট।

অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস

৫৩ বছর বয়সী এই উদ্যোক্তার বর্তমান সম্পদের পরিমাণ ৯ হাজার ১’শ ৪০ কোটি ডলার। বাংলাদেশি টাকায় যা সাত লাখ ৩৫ হাজার ৮০০ কোটি টাকা।

বর্তমানে মহাকাশ প্রযুক্তি ব্যবসা ‘ব্লু অরিজিন’ এবং ২০১৩ সালে কিনে নেয়া ওয়াশিংটন পোস্ট এর দিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন এই ই-কমার্স কিংবদন্তী।

Tags: অ্যামাজনজেফ বেজোসফোর্বসবিল গেটসবিশ্বের শীর্ষ ধনী
Previous Post

ক্যান্সার আক্রান্ত তানজিলার পাশে মালয়েশিয়ার বাংলাদেশ কমিউনিটি অফ জোহর

Next Post

রাশিয়ার বিরুদ্ধে নতুন করে মার্কিন নিষেধাজ্ঞায় পুতিনের হুংকার

Next Post

রাশিয়ার বিরুদ্ধে নতুন করে মার্কিন নিষেধাজ্ঞায় পুতিনের হুংকার

হুমকির মধ্যেই ইরানের সফল স্যাটেলাইট-রকেট উৎক্ষেপন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT