চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠে ৫ রকমের ঘাস দেখে ম্যানইউ প্রতিনিধিদের প্রশ্ন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:40 অপরাহ্ন 26, নভেম্বর 2019
in ফুটবল, স্পোর্টস
A A

বাংলাদেশে খেলতে আসার আমন্ত্রণ জানানো হয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে। তাই সম্ভাব্যতা যাচাই করতে মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে এসেছেন ক্লাবটির চার প্রতিনিধি। পরিদর্শনে নেমেই প্রতিনিধি দলের প্রশ্ন, খেলার মাঠে কেন ৫ রকমের ঘাস?

মঙ্গলবার নিরাপত্তা, আবাসিক সুযোগ সুবিধা ও ভেন্যুর খুঁটিনাটি ঘুরে দেখেছেন তারা। বুধবার বাংলাদেশ ছেড়ে যাওয়ার আগে আর্মি স্টেডিয়ামেও যাওয়ার কথা আছে তাদের। বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শনে যেয়ে মাঠের অবস্থা বিশেষ একটা পছন্দ হয়নি তাদের। মাঠের ঘাস নিয়েই বেশি প্রশ্ন ছিল তাদের।

আয়োজনের সঙ্গে জড়িত আছেন সাবেক ফুটবলার আব্দুল গাফফার। তিনিই জানালেন মাঠের ঘাসের বিষয় নিয়ে প্রতিনিধি দলের প্রশ্নের বিষয়টি, ‘মাঠ দেখে তাদের খুব একটা সন্তুষ্ট মনে হয়নি। আমাদের জিজ্ঞেস করেছে, মাঠে ৫ রকমের ঘাস কেন? এটা তো হতে পারে না। আমি বলেছি এখন আমাদের ফাঁকা মৌসুম। যখন মৌসুম শুরু হয় তখন প্রচুর বৃষ্টি হয়, ঘাস সব একরকম থাকে। তারা জিজ্ঞেস করেছে সেটা কী জুন-জুলাই? আমরা বলেছি, হ্যাঁ।’

আগামী বছরের প্রাক-প্রস্তুতি মৌসুমে এশিয়া সফরের অংশ হিসেবে বাংলাদেশে খেলতে আসতে পারে ম্যানইউ। মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে জমজমাট আয়োজনের অংশ হিসেবেই রেড ডেভিলদের আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশে আসার।

আসছে বছরের ২৩ কিংবা ৩০ জুলাইয়ের যেকোনো একদিন বাংলাদেশে খেলতে আসার আগ্রহ দেখিয়েছে ম্যানইউ, ‘বঙ্গবন্ধু চ্যালেঞ্জ কাপ’ নামে আয়োজিত হবে ম্যাচটি। ইউরোপের আরেকটি অভিজাত ক্লাবকে আনার পরিকল্পনা থাকলেও ব্যয়সাপেক্ষ হওয়ায় সেই পরিকল্পনা থেকে পিছু হটতে হয়েছে। তাই সম্ভাব্য প্রতিপক্ষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলা সেরা খেলোয়াড়দের মিলিত একাদশ। এরপর ভারতেও খেলতে যাওয়ার কথা আছে রেড ডেভিলদের।

Tags: ম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
Previous Post

স্মার্ট ফোনের দাম কমলেও বেড়েছে হুয়াওয়ের দাম

Next Post

বলিউডে হতাশার দিনগুলোতে পাশে ছিলেন অক্ষয়: আদভানি

Next Post

বলিউডে হতাশার দিনগুলোতে পাশে ছিলেন অক্ষয়: আদভানি

টপ টেরর পরিচয়ে ইমেইলে হুমকি, পরে গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT