চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠে বসে মদ্রিচদের শক্তি যোগালেন ক্রোয়েশিয়া প্রেসিডেন্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:18 অপরাহ্ন 02, জুলাই 2018
in ফুটবল, স্পোর্টস
A A

স্পেন-রাশিয়া ম্যাচের অ্যাকশন রি-প্লে হয়েছে ক্রোয়েশিয়া-ডেনমার্ক ম্যাচেও। তবে পার্থক্য, স্পেনের বিদায় হলেও অল্পের জন্য রক্ষা পেয়েছে ক্রোয়েটরা। কিন্তু কে ভেবেছিল, যে ম্যাচে ৫৮ সেকেন্ডেই গোল হয়, সেই ম্যাচ গড়াবে পেনাল্টি শুটআউটে! তবে এটাই ফুটবল।

ম্যাচের শেষমুহূর্ত পর্যন্ত উত্তেজনা জিইয়ে রেখে ২০ বছর পর বিশ্বকাপের শেষ আটে পৌঁছেছে ক্রোয়েশিয়া। এমন উত্তেজনা আর ইতিহাসের ম্যাচে হাজার হাজার সমর্থকের সঙ্গে মাঠে সাক্ষী ছিলেন দেশটির প্রেসিডেন্টও। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েটদের প্রতিপক্ষ স্প্যানিশ টিকিটাকা থামিয়ে দেয়া স্বাগতিক রাশিয়া।

সম্প্রতি অন্য একটি কারণে সংবাদের শিরোনাম হয়েছিলেন প্রেসিডেন্ট কোলিন্ডা গ্র্যাবার-কিটারোভিচ। সমুদ্র সৈকতে তার বিকিনি পরা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এই মুহূর্তে তাকে বিশ্বের সবচেয়ে ‘আবেদনময়ী’ প্রেসিডেন্ট হিসেবেও আখ্যায়িত করেছেন অনেকে।

দল নকআউটপর্বে ওঠার পর খেলোয়াড়দের উৎসাহ দিতে খেলা দেখার সিদ্ধান্ত নেন। রোববার ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেই ব্যক্তিগত বিমানে নিজের বহর নিয়ে রাশিয়ায় পৌঁছান কোলিন্ডা। বিমানে তার পরনে ছিল জাতীয় দলের জার্সি। বিমানে অন্যদের সঙ্গে মজা করতে করতেই রাশিয়ায় পৌঁছান। পরে মাঠেও ক্রোয়েশিয়া জাতীয় দলের জার্সি গায়ে দিয়ে খেলা দেখেন।

গ্যালারিতে বসে মাঠে মদ্রিচ-রাকিটিচদের শুরু থেকে শেষ পর্যন্ত উৎসাহ দিয়ে যান কোলিন্ডা। এসময় অন্যদের সঙ্গে ছবি ও সেলফি তোলেন তিনি। ম্যাচ শেষে কোয়ার্টার ফাইনালে ওঠায় ড্রেসিংরুমে গিয়ে কোচ ও পুরো দলকে অভিনন্দন জানান প্রেসিডেন্ট।

২০ বছর আগে ১৯৯৮ বিশ্বকাপে ডেভিড সুকরের ক্রোয়েশিয়া বিশ্বের তৃতীয় সেরা দলের খেতাব জিতে নিয়েছিল। অধিনায়ক মদ্রিচের বয়স তখন মাত্র ১২। প্রথমবার বিশ্বকাপে অংশ নেয়া ক্রোটদের সেই উত্থান যুদ্ধবিধ্বস্ত দেশটাতে ফুটবলের জোয়ার এনে দিয়েছিল। যার ফসল মদ্রিচ, রাকিটিচ, মানজুকিচরা। তাদের আরও এগিয়ে নিতে উৎসাহ যুগিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট।

Tags: বিশ্বকাপ সর্বশেষ
Previous Post

ডেই‌লি অবজারভা‌রের ‌নির্বাহী সম্পাদক আ‌নিস আহ‌মেদ মারা গেছেন

Next Post

কোটা আন্দোলনকারীদের আবারও মারধরে ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ

Next Post

কোটা আন্দোলনকারীদের আবারও মারধরে ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ

তিন দিনেই ‘সঞ্জু’র বাজিমাৎ, আয় কতো জানেন?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT