চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠে বসে খেলা দেখবেন সৌদি নারী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:08 অপরাহ্ন 30, অক্টোবর 2017
in স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ধীরে হলেও সমাজের নানা ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে সৌদি আরবের নারীরা। কয়েকদিন আগেই ইতিহাস সৃষ্টি করে গাড়ি চালানোর অনুমতি পেয়েছে তারা। গাড়ি চালানোর পাশাপাশি সৌদি ক্রীড়াঙ্গনেও পড়েছে নারীর পদধূলি। দেশটির স্পোর্টস ফেডারেশনের প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে একজন নারীকে।

এবার তাদের জন্য আরেকটি সুসংবাদ। নারীর ক্ষমতায়নের রাস্তায় আরও একধাপ উন্নতি। আগামী বছর থেকে মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন সৌদি আরবের নারীরা। প্রথমবারের মত এমন সুযোগ পেতে যাচ্ছেন তারা।

আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির ক্রীড়াঙ্গণকে সমর্থন ও উৎসাহিত করার লক্ষ্যে জাতীয় ক্রীড়া কর্তৃপক্ষের চেয়ারম্যান তুর্কি আল-আশিকের রোববার ঘোষিত সিদ্ধান্তগুলোর মধ্য এটি অন্যতম।

এই অনুমোদনের আওতায় রাজধানী রিয়াদ, জেদ্দা ও দাম্মামের স্টেডিয়ামগুলোয় যেতে পারবেন সৌদি নারীরা।

আল-আশিক বলেছেন, কর্তৃপক্ষ রিয়াদ, দাম্মাম ও জেদ্দার প্রধান স্টেডিয়ামগুলো পুনর্বাসনের কাজ শুরু করবে ২০১৮ সালে এবং তখন থেকে নারীরা মাঠে গিয়ে খেলা দেখতে পারবে। স্টেডিয়ামের ভেতর খাবারের দোকান ও মনিটর স্ক্রিন থাকবে।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটির সমাজব্যবস্থাকে আধুনিক করতে ও অর্থনীতিকে গতিশীল করতে ভূমিকা রাখছেন। সৌদি সমাজব্যবস্থায় কঠোর অনুশাসনের মধ্যে চলতে হয় নারীদের। এতে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন সৌদি যুবরাজ। আর ভিশন ২০৩০ পূরণের লক্ষ্য সামনে রেখে পরিবর্তনগুলো আনছেন তিনি।

সৌদি আরবে ধর্মীয় অনুশাসনের মধ্যে থাকা সৌদি নারীদের ভ্রমণ, কর্মক্ষেত্র বা স্বাস্থ্যগত কোন কারণে বাইরে যেতে হলে পুরুষ অভিভাবকের লিখিত অনুমতি নিতে হয়।

গত মাসে সৌদি আরবের বার্ষিক জাতীয় দিবস উদযাপনে অংশগ্রহণের জন্য মহিলাদের প্রথমবারের মতো একটি ক্রীড়া স্টেডিয়ামে তাদের পরিবারের সাথে আমন্ত্রণ জানানো হয়েছিল। এই ধরনের স্থানগুলো আগে শুধুই পুরুষদের জন্য অনুমোদিত ছিল।

Tags: সৌদি নারী
Previous Post

রোহিঙ্গাদের ত্রাণ দিয়ে তারা ফিরলেন লাশ হয়ে

Next Post

নিউইয়র্কে অভিনেতা আফজাল হোসেনের একক চিত্র প্রদর্শনী

Next Post
নিউইয়র্কে আফজাল হোসেনের একক চিত্র প্রদর্শনীতে বক্তা ও দর্শক. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্কে অভিনেতা আফজাল হোসেনের একক চিত্র প্রদর্শনী

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

এই গাড়িগুলো যদি আমার হতো!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT