চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠে নামার আগেই ছিটকে গেলেন মোস্তাফিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:30 পূর্বাহ্ন 17, এপ্রিল 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামার ঠিক আগমুহূর্তে বড় ধাক্কা খেল বাংলাদেশ। চোটের কারণে শেষ সময়ে দল থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান।

ঘটনাটি ঘটে টসের ঠিক আগে। বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও কিউই অধিনায়ক টম লাথাম যখন টসের প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই মাঠে এসে মিরাজের সঙ্গে কথা বলেন টাইগার কোচ ফিল সিমন্স। মোস্তাফিজের খেলা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। কিছুক্ষণ পর জানা যায়, ইনজুরির কারণে এই ম্যাচে থাকছেন না তিনি।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাচের আগে ওয়ার্মআপ করার সময় ডান হাঁটুতে অস্বস্তি অনুভব করেন মোস্তাফিজ। টিম ম্যানেজার নাফিস ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ওয়ার্মআপের সময় মোস্তাফিজ তার ডান হাঁটুতে অস্বস্তি বোধ করছিল। তাই একদম শেষ মুহূর্তে টসের আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আজ সে খেলছে না। মোস্তাফিজের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন শরিফুল ইসলাম।’

সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ।

Tags: নিউজিল্যান্ডবাংলাদেশমিরপুরমোস্তাফিজলিড স্পোর্টসশরিফুল
Previous Post

আজ বিশ্ব হিমোফিলিয়া দিবস

Next Post

ছুটির দিনে রাজধানীর পাম্পগুলোতে দীর্ঘ লাইন

Next Post

ছুটির দিনে রাজধানীর পাম্পগুলোতে দীর্ঘ লাইন

দেশে গণমাধ্যমের প্রান্তিক মানুষের কন্ঠস্বর নিয়ে 'সমষ্টি'র গবেষণা প্রতিবেদন প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT