চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠে জ্ঞান হারিয়ে হাসপাতালে তাজিক ডিফেন্ডার

নাজিম আল শমষের by নাজিম আল শমষের
8:52 অপরাহ্ন 04, অক্টোবর 2018
in ফুটবল, স্পোর্টস
A A

সিলেট থেকে: দল পিছিয়ে ২-০ গোলে। এমন সময় বাতাসে ভাসা বলের জন্য মরিয়া হয়ে লাফিয়ে উঠেছিলেন তাজিকিস্তান ডিফেন্ডার কালাদারোভ বাখতিয়র। তার সঙ্গে লাফিয়েছিলেন প্যালেস্টাইন অধিনায়ক আলভাদারি আবদাললাতিফও। তখন মাথা ঠুকে যায় দুজনের। মাটিতে পড়েই জ্ঞান হারান তাজিক ডিফেন্ডার। পরে তার দল ম্যাচটা হেরেছে ওই ব্যবধানেই।

এমন দুর্ঘটনা ঘটেছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপে গ্রুপ ‘এ’তে প্যালেস্টাইন-তাজিকিস্তান ম্যাচে। নির্ধারিত ৯০ মিনিটের শেষ সময়ে আহত হন কালাদারোভ। চোটের মাত্রা যে গুরুতর, সেটা বোঝা গেছে মাঠ থেকে সরাসরি তাকে হাসপাতালের নেয়ার দৃশ্য থেকে।

ওই ঘটনার আগেই অবশ্য ম্যাচ থেকে ছিটকে গেছে তাজিকরা। সিলেট জেলা স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশের রেফারি মিজানুর রহমান খেলা শুরুর বাঁশি বাজাতে না বাজাতেই তাজিকিস্তান রক্ষণে হামলে পড়ে প্রথম মিনিটেই গোল আদায় করে নেয় প্যালেস্টাইন।

বল পায়ে ওদে দাবাক দ্রুত পায়ে ছুটে বাড়িয়ে দেন জোনাথন জোরিল্লার দিকে। ভুল করেননি চিলিয়ান বংশোদ্ভূত এ মিডফিল্ডার। আলতো শটে পরাস্ত করেন তাজিক গোলরক্ষককে।

প্যালেস্টাইনের দ্বিতীয় গোলটি অধিনায়ক আবদাললাতিফের। কর্নার থেকে উড়ে আসা বলে মাথা ছুঁয়ে জালে জড়িয়ে তাজিকিস্তানকে ম্যাচ থেকে ছিটকে দেন এ ডিফেন্ডার।

তাজিকিস্তানের এ হারে সেমিতে ওঠার লড়াইয়ে আশা বেঁচে রইল বর্তমান চ্যাম্পিয়ন নেপালের। শেষ চারে খেলতে কক্সবাজার যেতে হলে শনিবার প্যালেস্টাইনের বিপক্ষে ৩-০ গোলে জয় পেতেই হবে গোপাল মহাজনের শিষ্যদের।

Tags: বঙ্গবন্ধু গোল্ড কাপ-২০১৮লিড স্পোর্টস
Previous Post

মহোৎসবের জন্য প্রস্তুত বাংলাবিদ দ্বিতীয় বর্ষের সেরা ছয়

Next Post

একেই বলে কাকতাল!

Next Post

একেই বলে কাকতাল!

সেমির আগে ফুরফুরে মেয়েরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT