চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠে এসে রাহিকে খুঁজে পাননি মা!

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
7:42 অপরাহ্ন 03, নভেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: নিজ শহরে খেলতে এলে দলের সঙ্গে রোজভিউ হোটেলে ওঠেন আবু জায়েদ রাহি। হোটেল থেকে তার বাড়ির দূরত্ব অবশ্য হাঁটার পথ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের টেস্ট অভিষেকে সিলেটের একমাত্র প্রতিনিধি হয়ে মাঠে এ পেসার। এত বড় উপলক্ষ অথচ মাঠে আসেননি তার পরিবারের কেউ!

সিলেটে যখন বিপিএল হয়েছিল, তখন নানা ঝক্কি-ঝামেলা সয়ে রাহির খেলা দেখতে এসেছিলেন তার মা। কিন্তু টেলিভিশনের মতো ক্লোজ শটে ছেলেকে না দেখে হতাশই হয়েছেন। মাঠে এসে খেলা দেখার আগ্রহ হারিয়ে ফেলেছেন ঐদিনই।

সিলেট ভেন্যুর আন্তর্জাতিক অভিষেকে রাহির হয়েছিল টি-টুয়েন্টি অভিষেক। তখনও আসেননি পরিবারের কেউ। শনিবার সিলেট টেস্টের প্রথম দিনের খেলা শেষে সেটির কারণ জানালেন রাহি।

‘বিপিএলের সময় আমার আম্মু আসছিল। তখন আমার আম্মু বলেছে যে, মাঠের থেকে বাবা আমি টিভিতেই দেখব। টিভিতে তোরে দেখতে পারি, মাঠে এসে তোরে খুঁজেই পাই না। উনি বলছেন মাঠে আসব না, টিভিতে দেখব। এত ঝামেলা নিতে পারব না। বাসা থেকে কেউ আসেনি।’

সিলেটের টেস্ট অভিষেকের মঞ্চে রাহির সাফল্য একটি উইকেট। ৯১ ওভারে বাংলাদেশ নিতে পেরেছে জিম্বাবুয়ের ৫ উইকেট। সফরকারীদের রানটা খারাপ হয়নি ২৩৬। যদিও এ টাইগার পেসার মনে করেন নাগালের মধ্যেই রাখা গেছেন সফরকারীদের স্কোর।

‘ওদের একটা উইকেট পড়লেই কিন্তু টেলএন্ডাররা চলে আসবে। আমার মনে হয় আমাদের লক্ষ্য থাকবে আগে এক উইকেট নেয়া। সেটা হলে ওদের ৩২০এর মধ্যে আটকে দিতে পারব।’

‘প্রথম দিন শেষে বাংলাদেশকেই এগিয়ে রাখব। কারণ উইকেট বিচারে ওরা কম রানই করেছে। উইকেট ফ্ল্যাট ছিল।’ সারাদিনে প্রতিপক্ষের মাত্র পাঁচ উইকেট তুলে নেয়ার পরিপ্রেক্ষিতে রাহির পর্যবেক্ষণ।

Tags: আবু জায়েদ রাহিলিড স্পোর্টস
Previous Post

মুশফিকের পিলে চমকে গিয়েছিল

Next Post

প্রধানমন্ত্রী পারলে অন্যরা কেন নয়?

Next Post

প্রধানমন্ত্রী পারলে অন্যরা কেন নয়?

ড. কামালের চেম্বারে ঐক্যফ্রন্ট নেতাদের বৈঠক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT