চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠে ‘এমপি পরিচয়’ ভুলে থাকবেন মাশরাফী

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
4:25 অপরাহ্ন 04, জানুয়ারি 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ক্রিকেট মাঠে শুক্রবারই প্রথম সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন মাশরাফী বিন মোর্ত্তজা। প্রসঙ্গ বিপিএল হলেও এমপি হয়ে ক্রিকেট মাঠে নামার অনুভূতি জানতে চাওয়া হল বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের কাছে।

‘আগের মতোই অনুভূতি। এখানে আমি খেলোয়াড় হিসেবেই পরিচিত। মাঠে নামছি খেলোয়াড় হিসেবে সংসদ সদস্য হিসেবে নয়, আশা করবো আপনারা আমাকে ওভাবেই দেখবেন। ওটা(এমপি) ভুলে যেতে হবে, আপনাদেরও, আমারও।’

নির্বাচন নিয়ে গত দুই সপ্তাহ ব্যস্ত সময় পার করা মাশরাফী এবার পূর্ণ মনোযোগ দিতে চান বিপিএলে। আসর টি-টুয়েন্টির। ২০১৭ সালের ১২ ডিসেম্বর সবশেষ টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন এ পেসার।

গত আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে এবারও নেতৃত্ব দেবেন মাশরাফী। শনিবার দুপুর সাড়ে ১২টায় মিরপুরে বিপিএলের ষষ্ঠ আসরের উদ্বোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ মুশফিকুর রহিমের চট্টগ্রাম ভাইকিংস।

এক বছর পর টি-টুয়েন্টি খেলতে নেমে যাওয়ার অপেক্ষায় থাকা মাশরাফী পুরোপুরি ফিট নন। এশিয়া কাপ থেকে বয়ে বেড়ানো কুঁচকির চোট সঙ্গী এখনও। পাশাপাশি উইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে যোগ হয় হ্যামস্ট্রিংয়ের চোট। দুই চোট সামলেই তিন ম্যাচ ওয়ানডে সিরিজে এ পেসার নিয়েছেন ৬ উইকেট।

বিপিএলে এসব সামলে নিয়ে নিজেকে মেলে ধরতে পারবেন, এমন আশায় মাশরাফী। টুর্নামেন্ট যত গড়াবে নিজেকে তত ভালভাবে ফিরে পাবেন বলে প্রত্যাশা করছেন ক্যাপ্টেন ফ্যান্টাসটিক।

‘ট্রানজিশন পিরিয়ডটা এমন যাচ্ছে, অনেককিছু চিন্তা বড়ভাবে করতে পারছি না। তবে হ্যাঁ, ধরেন এখন আমি খেলায় পুরোপুরি ঢুকে আছি। তাতে আমার জন্য খুব ভালো হবে সামনের সময়ের জন্য। তবে আমার জন্য একটু সময়ও লাগবে হয়ত। টুর্নামেন্ট শুরু করতে টাইম লাগবে, অ্যাডজাস্ট করতে পারবো আশা করি। ইনজুরির কথা যেটা বললেন, সেটা এখনো কিছুটা আছে। চেষ্টা করছি ওখান থেকে ঠিক হওয়ার। কিন্তু এটা তো আসলে আমার হাতে নেই।’

Tags: বিপিএল-২০১৯বিপিএল-৬মাশরাফীমুশফিকলিড স্পোর্টস
Previous Post

বিপিএল: এখন পর্যন্ত যা কিছু সেরা

Next Post

মিশা: ভাগ্যের ফেরে যার ললাটে ‘ভিলেন’ তকমা

Next Post

মিশা: ভাগ্যের ফেরে যার ললাটে ‘ভিলেন’ তকমা

বলিউড বক্স অফিসে রণবীরের বাজিমাৎ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT