ফুটবল মাঠে ফের শোকের ছায়া। আর্জেন্টিনার স্থানীয় লিগে খেলা চলাকালীন প্রাণ হারালেন ফুটবলার। মাইকেল ফাভরে নামের ওই খেলোয়াড় স্থানীয় লিগে স্যান জোর্গের হয়ে খেলতেন। ম্যাচ চলাকালীন বিপক্ষের ফুটবলারের হাটু গিয়ে লাগে ফাভরের মাথায়। এর পরেই জ্ঞান হারান তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ফাভরেকে মৃত বলে ঘোষণা করা হয়।
প্রতিপক্ষ ডিফেন্সোরেসের বিপক্ষে ম্যাচ চলাকালে এই দুঘর্টনা ঘটে। পরে ফাভরের মৃত্যুতে শোক প্রকাশ করে এক বিবৃতি দিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।
মাত্র এক সপ্তাহ আগেই মাঠে মারা যান ক্যামেরনের ফুটবলার প্যাট্রিক একেং। তিনি রােমানিয়ান লিগে খেলার সময় মারা যান।
ভিডিও-









