চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাটিতেই পা রাখছেন নাসির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:31 অপরাহ্ন 20, এপ্রিল 2017
in স্পোর্টস
A A

ছয়টা মাস। নাসিরের কাছে হয়ত ছয়টা বছর। এতদিন বাদে যখন জাতীয় দলে ফিরলেন, তখন খুশিতে দিশেহারা হচ্ছেন না। বলছেন, ‘সুযোগ পাওয়াটাই বড় কথা নয়। ভালো খেলাটাই সবার আগে।’

বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ শেষ হতেই সাংবাদিকরা ঘিরে ধরেন নাসিরকে। ত্রিদেশীয় সিরিজের দলে ফিরে আসার দিনে নাসিরও কাউকে হতাশ করলেন না। খুলে দিলেন কথার ঝাঁপি।

‘আমি সব সময়ই চেষ্টা করেছি পারফর্ম করতে। যখনই যেখানে সুযোগ পেয়েছি, পারফর্ম করতে চেয়েছি। এখন সুযোগ পাওয়াই শেষ কথা নয়। আসল কাজ হলো সেখানে গিয়ে পারফর্ম করা।’ পোড় খাওয়া যোদ্ধার মতো বলতে থাকেন নাসির।

নাসিরকে দল থেকে বাদ দেওয়া নিয়ে নানা মুখরোচক কথা প্রচলিত আছে। শোনা যায়, প্রধান কোচ হাথুরুসিংহের সঙ্গে ঝামেলার কারণেই বারবার উপেক্ষিত থাকেন। আরও আগে দলে ডাকা পেতে পারতেন কি না, এমন প্রশ্ন ধেয়ে আসতেই কাট করলেন মি. ফিনিশার, ‘না। এটা আসলে বলা কঠিন। কারণ আমি চেষ্টা করছি দলে ফেরার জন্য। যারা আমাকে নির্বাচন করেছেন, তাদেরকে ধন্যবাদ। কারণ তারা আমার প্রতি আস্থা রেখেছেন।’

নাসির বাদ পড়া মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিসিবির মুণ্ডপাত। নানা আলোচনা। মানুষ তাকে কতটা ভালোবাসে তা নাসির নিজেও টের পান, ‘মানুষ আমাকে পছন্দ করে, আমার জন্য দোয়া করে। এটা আমার বড় পাওয়া। সবাই যে আমাকে ভালোবাসে, উঠতে বসতে এর প্রমাণ পাই।’

দলের বাইরে থাকার দিনগুলোতে অনেকে অনেক কিছু করে ফিটনেস আর ফর্ম ধরে রাখার চেষ্টা করেন। নাসির জানালেন আলাদা তেমন কিছুই করেননি, ‘দলের বাইরে থাকলেও ম্যাচের ভেতর আছি। চারদিনের ম্যাচ খেলেছি। ইমার্জিং কাপ খেলেছি। অনুশীলনও করেছি। আমার মনে হয় এখন তারই পুরস্কার পাচ্ছি।’

প্রিমিয়ার লিগে নাসিরের দল এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে। নাসিরের ব্যাটও হাসছে নিয়মিত।

‘এখন আত্মবিশ্বাস অনেক ভালো। যখন রান আসে, তখন আত্মবিশ্বাস বেড়ে যায়। আমার সেটাই হয়েছে।’

সেই ‘হওয়া’ নাসিরকে ছুঁয়ে গেলেও অতটা খুশি করতে পারছে না। সেটা তার কথা শুনলেই বোঝা যায়, ‘আমি অন্য কিছু নিয়ে ভাবছি না। বড় কথা হলো সুযোগ এলে ভালো খেলার চেষ্টা করবো।’

‘ভালো খেলে দলে জায়গা করে নিতে চাই,’ এই নাসির যেন দৃঢ় প্রতিজ্ঞ!

Tags: নাসির
Previous Post

প্রাইভেট জেট কিনেছেন দিলজিৎ​

Next Post

‘অস্ত্র প্রশিক্ষণ নেওয়া’ ঢাবি শিক্ষক মতিয়ারের নিয়োগ বৃত্তান্ত

Next Post
অস্ত্রহাতে বিতর্কিত শিক্ষক মতিয়ার

‘অস্ত্র প্রশিক্ষণ নেওয়া’ ঢাবি শিক্ষক মতিয়ারের নিয়োগ বৃত্তান্ত

সন্তানের খুনিদের হাতে লাঞ্ছিত পিতার দীর্ঘশ্বাসেও যদি গজব নেমে না আসে!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT