চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঝরাতে মিশা সওদাগরের বাড়িতে ওমর সানি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:27 অপরাহ্ন 03, জানুয়ারি 2016
in বিনোদন
A A

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী ও খলনায়ক মিশা সওদাগরের বন্ধুত্ব সবারই জানা। তাইতো প্রিয় বন্ধু মিশা সওদাগরের ৫০তম জন্মদিনে সারপ্রাইজ দিতেই রবিবার দিবাগত রাতে হঠাৎ করেই মিশার উত্তরার বাসায় হাজির হন ওমর সানী।

ওমর সানীর সঙ্গে ছিলেন তরুণ নির্মাতা তোহা মোরশেদ। প্রিয় বন্ধুকে রাত ১১টা ৪৫ মিনিটে ফুল দিয়ে মিশাকে শুভেচ্ছা জানান ওমর সানি। এবং কিছু সময় আড্ডাও দেন তারা।

বন্ধুর জন্মদিন নিয়ে অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওমর সানী লিখেছেন, আজ ৪ জানুয়ারি, আমার প্রচারবিমুখ বন্ধু মিশার জন্মদিন। এই মুহূর্তে ওর সাথে। আমার তো মনে আছে, আপনাদের মনে আছে? মিশার জন্য দোয়া করবেন।

১৯৬৬ সালের ৪ জানুয়ারি মিশা সওদাগর ঢাকায় জন্মগ্রহণ করেন। পুরো নাম শাহীন হাসান মিশা। আশির দশকে ‘এফডিসি’র নতুন মুখ সন্ধান’-এর মাধ্যমে নায়ক হওয়ার জন্য অডিশন দেন। এরপর ছটকু আহমেদ পরিচালিত ‘চেতনা’ সিনেমায় প্রথম অভিনয় করেন।

এ পর্যন্ত আট শতাধিকেরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। গেলো বছরে মিশা অভিনীত ‘ছুঁয়ে দিলে মন’, ‘লাভ ম্যারেজ’, ‘ভালোবাসার গল্প’, ‘ব্ল্যাকমেইল’, ‘ব্ল্যাকমানি’, ‘ওয়ার্নিং’ মুক্তি পেয়েছে।

বর্তমানে বেশ কিছু সিনেমায় অভিনয় করছেন এই অভিনেতা। এর মধ্যে সোহানুর রহমান সোহানের ‘অবলা নারী—ওয়াও বেবি ওয়াও’, ছটকু আহমেদের ‘দলিল’, শাহ আলম মন্ডলের ‘আপন মানুষ’, শাহনেওয়াজ সানুর ‘সুপার মডেল’, শামীম আহমেদ শামিমের ‘আমার প্রেম আমার প্রিয়া’ উল্লেখযোগ্য।

Tags: ওমর সানি
Previous Post

৫ ব্রিটিশ গুপ্তচরের শিরোশ্ছেদ করলো আইএস জঙ্গিরা

Next Post

ইতিহাসের পাতায় সৌদি-ইরান ‘তিক্ত সম্পর্ক’

Next Post

ইতিহাসের পাতায় সৌদি-ইরান 'তিক্ত সম্পর্ক'

চূড়ান্ত অনুমোদন পেলো ‘পাট আইন-২০১৬’র খসড়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT