চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাগো মা ওগো মা, আমারে বানাইলি তুই দিওয়ানা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:01 অপরাহ্ন 12, মে 2019
in বিনোদন
A A

প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার সারাবিশ্ব জুড়ে পালিত হয় মা দিবস। দিবসটি ঘিরে থাকে নানা আয়োজন। সেই সাথে এই আয়োজনে যুক্ত থাকে নানা গান। যে গান গুলো শুনলে মায়ের জন্য হৃদয় কেঁদে উঠে। পৃথিবীজুড়ে মা‘কে নিয়ে রচিত হয়েছে প্রচুর গান, কবিতা, গল্প আর সিনেমা। বাংলা ভাষাতেও আছে তেমন কিছু গান।  মা’কে নিয়ে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো তেমন কিছু গানের তালিকা দেওয়া হল।

দশ মাস দশ দিন ধরে গর্ভে ধারণ: গানটি গেয়েছেন জেমস। সুর ও কথা প্রিন্স মাহমুদের। ১৯৯৯ সালে ‘এখনো দুচোখে বন্যা’ নামের অ্যালবামটি শুধু এই একটি গানের জন্যই সুপার ডুপার হিট করে।

মাগো মা ওগো মা, আমারে বানাইলি তুই দিওয়ানা: বরেণ্য চলচ্চিত্রনির্মাতা প্রয়াত দিলীপ বিশ্বাসের ‘সমাধি’ ছবির গান এটি। গাজী মাজহারুল আনোয়ার কথায় এবং সত্য সাহার সুরে গানটিতে কণ্ঠ দেন শিল্পী খুরশীদ আলম। গানটির কথা ও সুর তৈরি করতে লেগে যায়  দু-তিন দিন। পর্দায় এ গানে ঠোঁট মিলিয়েছেন নায়ক রাজ্জাক।

মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম: গানটির শিল্পী ফকির আলমগীর। একদিন মাকে নিয়ে ফরিদপুরে যাচ্ছিলেন ফকির আলমগীর। আরিচা ঘাটে অন্ধ এক বাউল দোতারা বাজিয়ে ভাঙা গানটি গাইছিলেন। গানটির প্রথম লাইন শুনেই ফকির আলমগীরের ভাল লেগে যায়। নিজের সঙ্গে থাকা রেকর্ডারে গানটা ধারণ করে ফেলেন। পরে গানটি নিজের মতো করে বিটিভির একটি অনুষ্ঠানে গেয়ে সবার প্রশংসা পান। নব্বইয়ের দশকে অজিত রায় বিটিভির জন্য গানটি আবার রেকর্ড করেন। পরে গানটি ফকির আলমগীরের ‘সখিনা-২’ অ্যালবামে সংযোজন করা হয়।

এমন একটা মা দে না: গানটি কথা ও সুর করেছেন ডা. নাসির আহমেদ। গানটির শিল্পী ফেরদৌস ওয়াহিদ। কাকরাইলের ইপসা রেকর্ডিং স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়। এরপর ১৯৭৫ সালের ২৪ ডিসেম্বর বিটিভির বিশেষ সঙ্গীতানুষ্ঠানে গানটি প্রচারিত হয়। প্রচারের পরপরই গানটি চারদিকে বেশ সাড়া পড়ে যায়।

রাতের তারা আমায় কি তুই বলতে পারিস: এ গানটি লিখেছেন ও সুর করেছেন প্রিন্স মাহমুদ। গানটির শিল্পী জেমস। ১৯৯৭ সালে প্রিন্স মাহমুদের মা মারা যান। মায়ের মৃত্যুর পর তিনি কিছুদিন গান-বাজনা থেকে দূরে ছিলেন। মাকে হারানোর কষ্ট নিয়েই প্রিন্স মাহমুদ গান করতে বসেন। মাকে নিয়েই তৈরি করেন প্রথম গান। জেমসেরও মা নেই। রেকর্ডিংয়ে ভীষণ আবেগ দিয়ে গানটি গান জেমস। ১৯৯৯ সালে ‘এখনও দুচোখে বন্যা’ নামের একটা মিক্সড অ্যালবামে গানটি বের হয়।

ওই আকাশের তারায় তারায়: গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল এবং সুর করেছেন শওকত আলী ইমন। গানটির শিল্পী ক্লোজআপ ওয়ান তারকা রাশেদ। আসিফ ইকবালের মা মারা গেছেন অনেক আগে। হঠাৎ একদিন রাতে তিনি মাকে স্বপ্ন দেখেন। স্বপ্নটি দেখার পর ঘুম ভেঙে হাতের কাছে কাগজ-কলম পেয়ে মাকে ভেবে কয়েকটা লাইন লিখে ফেলেন। মাত্র বিশ মিনিতে গিটারে গানটির সুর তোলেন ইমন।

মায়ের মতো আপন কেহ নাই রে: রুমানা ইসলামের গাওয়া এই গানটি লিখেছেন এবং সুর করেছিলেন খান আতাউর রহমান। ‘দিন যায় কথা থাকে’ অ্যালবামের এই গানটি প্রকাশিত হয় ১৯৭৯ সালে।

আম্মাজান: ‘আম্মাজান, আম্মাজান, চোখের মণি আম্মাজান, প্রাণের খনি আম্মাজান, বুকের ধ্বনি আম্মাজান’- ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াতের ‘আম্মাজান’ ছবির গান এটি। আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে ও আইয়ুব বাচ্চুর কণ্ঠে গাওয়া গান এটি।

পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো:  গৌরীপ্রসন্ন মজুমদারের এই গানটির সুর করেছেন এবং গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়। ১৯৫৭ সালে উত্তম কুমার অভিনীত ‘মরুতীর্থ হিংলাজ’ নামের ছবিতে প্রথম ব্যবহার করা হয় এই গানটি।

মধুর আমার মায়ের হাসি: গানটির সুর করেছেন সুধীর লাল চক্রবর্তী। গানের কথা লিখেছেন প্রণব রায়। ‘মধুর আমার মায়ের হাসি’ গানটি বহু শিল্পী গেয়েছেন। তার মধ্যে অনুপ ঘোষালের গানটির বেশি জনপ্রিয়।

Tags: গাজী মাজহারুল আনোয়ারফকির আলমগীরমা দিবসমাকে নিয়ে গানলিড বিনোদন
Previous Post

আলোকিত স্থাপনা: সুলতান আহমেদ মসজিদ

Next Post

ভূমধ্যসাগরে নৌকাডুবি: আরোহীদের বেশিরভাগই বাংলাদেশি

Next Post
তিউনিসিয়া-ভূমধ্যসাগরে নৌকাডুবি-বাংলাদেশি

ভূমধ্যসাগরে নৌকাডুবি: আরোহীদের বেশিরভাগই বাংলাদেশি

মাকে খুশি করতে দাড়ি কামালেন আর মাধবন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT