চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাগুরা জেলা জাসদের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:37 অপরাহ্ন 16, এপ্রিল 2022
in জনপদ, মাগুরা
A A
মাগুরা জাসদের উদ্যোগে কর্মীসভা, বক্তা ও উপস্থিত নেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরা জেলা জাসদের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ এপ্রিল বিকেলে মাগুরা জেলা জাসদের উদোগে শহরের ফাতেমা কমিউনিটি সেন্টারে কর্মীসভা অনুষ্ঠিত হয়।

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমন চুন্নু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল আলিম স্বপন এবং জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলম।

কর্মীসভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলা জাসদের সভাপতি সৈয়দ অহিদুল ইসলাম ফনি। সভা পরিচালনা করেন জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু বলেন, দেশে উন্নয়নের পাশাপাশি কোটি কোটি টাকা পাচার হচ্ছে। সর্বত্র দুর্নীতি আর অপচয় বেড়েই চলছে। একশ্রেণীর সিন্ডিকেট লুটপাটের আসর বসিয়েছে। এ কারণেই সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য, আবাসন এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, সাধারণ মানুষ দুর্নীতিবাজ নন, তারা দেশপ্রেমিক। সাধারণ মানুষের হ্নদয়ের হাহাকার আমরা শুনতে পাচ্ছি। সরকারকে তাই এ সব বিষয় আমলে নিতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন বলেন, জাসদ জোট সরকারের অংশীদার হলেও সঠিক জায়গায় দাঁড়িয়ে রাজনীতি করছে। জাসদ সবসময়ই অন্যায়ের প্রতিবাদ করছে। এ কারণে জাসদের নেতা কর্মীরা এখনও সর্বত্র নিগৃহীত হচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলম বলেন, দেশের উন্নতি হচ্ছে, মেঘা প্রকল্পের সংখ্যা বাড়ছে সত্য, কিন্ত নিম্ন আয়ের মানুষ যখন টিসিবির ট্র্যাকের পেছনে দৌঁড়ায় তখন সেই উন্নয়ন কতোটা জনমুখী হচ্ছে তা নিয়ে প্রশ্ন থেকে যায়। সঠিক নীতি গ্রহণ না করার কারণে সমাজে ধনী দরিদ্রের বৈষম্য আরও প্রকট হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

সভায় আরও বক্তব্য প্রদান করেন ঝিনাইদহ জেলা জাসদের সভাপতি চন্দন চক্রবর্তী, মাগুরা জেলা জাসদের সহ-সভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, সহ-সভাপতি দেলোয়ার হোসেন দিলু, সহ-সভাপতি বিমল কুমার বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক মৃধা খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান ফিরোজ, জেলা নারী জোটের আহবায়িকা অ্যাডভোকেট আমেনা খাতুন লাবনী, জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় জাসদের সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। সভাশেষে সবাইকে ইফতার দিয়ে অ্যাপায়ন করা হয়।

Tags: জাসদ
Previous Post

আলিয়ার বিয়ের শাড়ির দাম কতো?

Next Post

অনন্য এক রেকর্ড গড়লেন মরিনহো

Next Post
মরিনহো হাসছেন, দর্শকদের মাঝে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অনন্য এক রেকর্ড গড়লেন মরিনহো

শান এর প্রচারণা ও ইফতার বিতরণে যুবক ও পুলিশ সদস্যের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যস্ত রাস্তায় ‘শান’ এর প্রচারণা, ইফতার বিতরণে নায়ক সিয়াম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT