চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাগুরায় নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ১

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:10 অপরাহ্ন 25, ডিসেম্বর 2021
in জনপদ, মাগুরা
A A
শান্তিপূর্ণ পরিবেশে শাহীনি থানা প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

শামীম খান, মাগুরা: নির্বাচন পরবর্তী সহিংসতায় মাগুরার শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের শাবলাট গ্রামে শরিফুল মোল্যা (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

নিহত শরিফুল মোল্যার চাচাতো ভাই ওমর আলী জানান, গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপের নির্বাচনে শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী সিরাজ মণ্ডলের বিপরীতে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন চশমা প্রতীকের এ্যাডভোকেট শামছুর রহমান। নির্বাচনে সিরাজ মণ্ডল জয়ী হন। এই জয় পরাজয় নিয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সিরাজ মণ্ডলের সমর্থক ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য স্থানীয় শাবলাট গ্রামের মহব্বত মোল্যা ওই ইউনিয়নের কামারপাড়া এলাকায় একটি চায়ের দোকানে বসেছিল। এ সময় ২৮ নভেম্বরের নির্বাচনের বিষয় নিয়ে শামছুর রহমানের সমর্থকদের সাথে তার বাক বিতণ্ডা হয়। যার এক পর্যায়ে শামছুর রহমান সমর্থকরা ধারালো অস্ত্র দিয়ে মহব্বত মোল্যাকে কুপিয়ে গুরুতর জখম করে।

মহব্বতকে জখম করার খবর পেয়ে তার এলাকার অপর আওয়ামী লীগ কর্মী শরিফুলসহ অন্যান্যরা এগিয়ে এলে হামলাকারীরা তাদেরকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহত শরিফুল, মহব্বত, বদর মোল্যা, আনিস মোল্যা, রাজিবসহ অন্যদেরকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে পাঠায়।

এ সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা শরিফুল মোল্যাকে মৃত ঘোষণা করেন। অন্যদের একই হাসপাতালে চিকিৎসা চলছে।

শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস জানান, সহিংসতার খবর পেয়ে পুলিশের একাধিকদল সেখানে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করা হয়েছে। সহিংসতার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tags: নির্বাচন পরবর্তী সহিংসতানিহত
Previous Post

ক্রীড়াঙ্গনের তারাদের বড়দিন উদযাপন

Next Post

বিরাট জয়ে সেমির পথে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিরাট জয়ে সেমির পথে বাংলাদেশ

ফুটবল খেলোয়াড়ের উদযাপন, বার্সেলোনা জার্সিতে, মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডি জংকে বার্সা থেকে ধারে চাইছে কাদিজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT