চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাগুরায় দুই ‘ডাকাতের’ গুলিবিদ্ধ মরদেহ

শামীম খান by শামীম খান
11:42 পূর্বাহ্ন 19, ফেব্রুয়ারি 2020
in - সেমি লিড, জনপদ, মাগুরা
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরার বারাশিয়া এলাকা থেকে লাভলু মন্ডল (৪০) ও দাউদ মোল্যা (৩৮) নামে কথিত আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্যের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

দুই দল ডাকাতের ‘বন্দুকযুদ্ধে’ তারা নিহত হয়েছেন বলে পুলিশ দাবি করেছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ১টার দিকে বারাশিয়া মধ্যপাড়া এলাকায় গোলাগুলির শব্দ শুনে এলাকাবাসীর খবরে মাগুরা সদর থানার টহল পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে পুলিশ গুলিবিদ্ধ ২ জনের লাশ এবং দেশীয় রাম দা ও গুলির খোসা উদ্ধার করে।

পরে খবর নিয়ে পুলিশ জানতে পারে, মৃতদেহ ২টি ফরিদপুরের মধুখালি উপজেলার আড়পাড়া গ্রামের অধিবাসী লাভলু মন্ডল ও ফরিদপুরের বোয়ালমারি উপজেলার হাটখোলার চর গ্রামের বাসিন্দা দাউদ মোল্যার। তাদের নামে মাগুরা, ফরিদপুর ও রাজবাড়ীসহ বিভিন্ন থানায় ডাকাতির অন্তত ১২টি মামলা রয়েছে। তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।

পুলিশের ধারণা, ডাকাত দলের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলিতে তারা নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহমান সেলিম জানান, রাত ১টার পর পুলিশ গুলিবিদ্ধ ২টি মরদেহ নিয়ে আসলে ময়নাতদন্তের জন্য সেগুলো মর্গে পাঠানো হয়।

Tags: বন্দুকযুদ্ধমরদেহ উদ্ধারমাগুরামাগুরা গোলাগুলি
Previous Post

খালেদা জিয়ার জামিন শুনানি রোববার

Next Post

নতুন বোয়িং ৭৩৭ ম্যাক্স’র ফুয়েল ট্যাংকে আবর্জনা

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন বোয়িং ৭৩৭ ম্যাক্স’র ফুয়েল ট্যাংকে আবর্জনা

সবুজ পাহাড়ি বনাঞ্চল, রাঙ্গামাটি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটিতে ইউপিডিএফ কর্মীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT