বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় মাগুরায় আমন ধানের ক্ষতি হয়েছে। জমির ধান হেলে যাওয়ায় ও সময়মতো কাটতে না পারায় ফলন কমে গেছে প্রায় ২০ শতাংশ।
মাগুরা সদর উপজেলার বিভিন্ন এলাকায় অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় পাকা আমন ধান হেলে পড়েছে। নষ্ট হয়েছে অনেক ধানি জমি। এসব মাঠের ফলন কম হয়েছে বলেও জানাচ্ছেন কৃষক।
জলাবদ্ধতার কারণে অনেক এলাকার কৃষক এখনো ধান কাটতে পারেন নি। কোন কোন এলাকায় উঠতি আমনের ক্ষতি হয়েছে কারেন্ট পোকার আক্রমনে।
এ বছর জেলায় ৫৭ হাজার দুশ’ ৬৫ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্য ধরেছে কৃষি বিভাগ। চাষ হয়েছে ৫৭ হাজার আটশ’ ৫০ হেক্টর জমিতে।
আরও বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে









