চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাগুরায় কৃষককে কুপিয়ে হত্যা

শামীম খান by শামীম খান
2:18 অপরাহ্ন 06, অক্টোবর 2020
in - সেমি লিড, জনপদ, মাগুরা
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরার শ্রীপুর উপজেলার দরিবিলা গ্রামে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত হয়েছে।  নিহত ওই কৃষকের নাম মশিউর রহমান (৪৫)।  মঙ্গলবার সকালে ওই হামলার ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী লতিফা বেগম জানান, স্থানীয় রাজনৈতিক আধিপত্য ও সামাজিক দলাদলি নিয়ে শ্রীকোল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুতাসিম বিল্লাহ সংগ্রাম ও একই ইউনিয়নের আওয়ামী লীগের অপর নেতা শ্রীকোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কুতুবুল্লাহ কুটির সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

তার স্বামী মশিউর রহমান বর্তমান ইউপি চেয়ারম্যান সংগ্রামের সমর্থক।  এ কারণে প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে তাকে নানাভাবে হয়রানি ও মারধর করে আসছে। সম্প্রতি একটি ঘটনায় মশিউর রহমানের মামাতো ভাই ডলার মিয়ার সাথে প্রতিপক্ষ দলের মুক্তার হোসেনের বাকবিতণ্ডা হয়। এ সময় মুক্তার হোসেন তাদেরকে দেখে নেয়ার হুমকি দেয়।

তারই প্রেক্ষিতে মঙ্গলবার সকালে মশিউর রহমানকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তারা। গুরুতর আহত অবস্থায় মশিউর রহমানকে মাগুরা সদর হাসপাতালে আনার পথে সে মারা যায়।

মাগুরার শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহমেদ মাসুদ জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।  নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Tags: কৃষককৃষক হত্যামাগুরাশ্রীপুর
Previous Post

মহামারী ও সিনেমা: তুলনামূলক আলোচনা ১৯১৮ ও ২০২০

Next Post

জন্মহার বাড়াতে সিঙ্গাপুরে ‘বেবি বোনাস’

Next Post
নবজাতক শিশুর ছবি, জন্মের পর প্রথম মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জন্মহার বাড়াতে সিঙ্গাপুরে 'বেবি বোনাস'

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: চিকিৎসা বর্জ্যের ৯৩ ভাগই সঠিক ব্যবস্থাপনার বাইরে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT